কালিম্পঙের কাছেই নির্জন পাহাড়ি গ্রাম সিনজি, সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

Published on:

Published on:

Travel the beautiful Sinji a budget-friendly mountain trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। জায়গাটি হল উত্তরবঙ্গেও কাছে অবস্থিত এক হিডেন জেম সিনজি (Travel)।

অল্প খরচে পাহাড় সফর, ঘুরে আসুন সুন্দর সিনজি (Travel)

শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)।

Travel the beautiful Sinji a budget-friendly mountain trip

আরও পড়ুন: বৃহস্পতিবার সোনার দামে বড় বদল! এক ধাক্কায় নামল হলুদ ধাতুর দর, জানুন আজকের রেট

এখানে গেলে আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে পাইন ও ফার গাছ মাথা তুলে। এবং এখানকার সবুজ উপত্যকায় ঢেকে থাকা ঘন কুয়াশা সাদা চাদরে আপনার মন ভালো হয়ে যাবে। অপরদিকে ভোরবেলায় কুয়াশায় মেঘের আদানটুকু মুছলেই উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা।

আর আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে দুটো দিন একান্ত সময় কাটাতে তাহলে অবশ্যই এই জায়গাটির ঘুরে আসতে পারেন। এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। পাশাপাশি এখানে গেলে পরে খেতে পারবেন এখানকার পাহাড়ি খাবার।

তাছাড়া পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ। একই সঙ্গে এখানে আসলে আপনি ঘুরে দেখতে পাবেন দুধ সাদা জলে নেমে আসা। ঘন সবুজে পাহাড়ের মধ্যে দিয়ে বুক চিরে ঝরনা। চাইলে আপনি বোল্ডারের গা বের নেমে কনকনে ঠান্ডা জলে স্নানটাও সেরে নিতে পারেন (Travel)।