ভিড়ভাট্টা নয়, কম বাজেটে ঘুরে আসুন দার্জিলিঙের কাছের এই নির্জন জায়গা থেকে

Published on:

Published on:

Travel this quiet nearby hilly area
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি বেশি দূরে না গিয়েও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিতি এই গ্রাম থেকে (Travel)। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে পরে আপনি হিমালয়ের পাহাড়ি সৌন্দর্য ও সবুজ চা বাগান দেখার সুযোগ পাবেন।

দার্জিলিং নয়, এবার ঘুরুন কাছের এই নিরিবিলি পাহাড়ি এলাকায় (Travel)

গিটকলবং:হাতে সময় এবং বাজেট কম, অথচ পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে উত্তরবঙ্গের প্ল্যানিং করেন অনেকেই। এবার গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য আপনার গন্তব্য হতে পারে কালিম্পং এর এক নিরিবিলি পাহাড়ি গ্রাম। জায়গাটা হলো উত্তরবঙ্গের কালিম্পং এর কাছে অবস্থিত। নাম গিটকলবং। এখানে আসলে পরে আপনি কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া পাহাড়ের সৌন্দর্য এখানে দেখার মতন। পাশাপাশি সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে (Travel)।

Travel this quiet nearby hilly area

আরও পড়ুন: লক্ষ লক্ষ গ্যাস গ্রাহকের জন্য বড় খবর, e-KYC নিয়ে কী জানাল সংস্থা?

চারখোল: উত্তরবঙ্গের অফবিট জায়গা চারখোল। কালিম্পং থেকে কিছুটা দূরে গেলে এটি পড়ে। এখানে গেলে আপনি কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছের থেকে দেখতে পাবেন। এছাড়াও এইখানে আপনি কমলালেবু ও এলাচ চাষের বাগান দেখবেন। পাশাপাশি এখানে সকাল হবে পাখির ডাকে। আর রাতে পাহাড়ের গায়ে টিমটিম করা জোনাকি পোকার মতো বাড়ির আলো আপনার মন ভালো করতে বাধ্য। তবে এখানে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো।

পাবং: উত্তরবঙ্গের অন্যতম জায়গা পাবং। চারখোল থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত এটি। এখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনকে আলাদা তৃপ্তি দেয়। এছাড়াও এখানের হোমস্টে বসে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। পাশাপাশি দু তিন দিন অনায়াসে এখানে কাটিয়ে ফেলতে পারবেন (Travel)।