বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে ভালবাসেন না এমন মানুষ আপনি খুব কম পাবেন (Travel)। তবে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে চিন্তা থাকলে সকলেরই। তবে চিন্তার আর কিছু নেই, আজ আপনাদের সঙ্গে এমন একটা জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি মেয়েগো পাহাড়ের লুকোচুরি দেখতে পাবেন। অপরদিকে ছবির মতন সুন্দর প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবেন। এই জায়গাটি হল উত্তরবঙ্গের স্বল্প পরিচিতি গ্রাম ধাঁয়াটার গাঁও।
অজানা পাহাড়ি গ্রামের টানে, এবার বেড়িয়ে আসুন ধাঁয়াটার গাঁওয়ে (Travel)
দার্জিলিং কিংবা কালিম্পং এর মতন এখানে আসলে আপনি ভিড় দেখতে পাবেন না। তবে এখানে আসলে আপনি দেখতে পাবেন অজস্র চায়ের বাগানে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। যেখানে আসলে পরে আপনি অনায়াসে পাহাড়ি গ্রামে জীবন যাপন উপভোগ করতে পারবেন। পাশাপাশি পায়ে হেঁটে এই গ্রামটা ঘুরে দেখতে পারবেন (Travel)।

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে বাড়তি রেল পরিষেবা, প্রকাশিত হল স্পেশাল ট্রেনের সময়সূচি
শিলিগুড়ি থেকে ধাঁয়াটার গাঁও এর দূরত্ব মাত্র ৬৭ কিলোমিটার। তবে দার্জিলিং শহর থেকে এর দূরত্ব খুব একটা নয়। মাত্র ৪০ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌছিয়ে যাবেন এই গ্রামে। এছাড়া এই গ্রামে আসলে আপনি সৌন্দর্যের স্বাদ নিতে পারবেন প্রাণ ভরে।
তার ওপর যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটা একেবারেই উপযুক্ত। পাশাপাশি থাকার জন্য পেয়ে যাবেন বেশ কয়েকটা হোমস্টে। homest এর খাবার ও তাদের আতিথেয় আপনার মন ভরতে বাধ্য। তাছাড়া আপনি এখানে ভোরবেলা অথবা বিকেলের সূর্যাস্তের আগে বেরিয়ে পড়তে পারেন প্রিয়জনদের সঙ্গে।
প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখতে পারেন চারপাশের এই নির্জন এলাকাটা। এখানে থাকার জন্য হোমস্টেকগুলির ভাড়া মাথাপিছু পরে ১৫০০ থেকে ১৭০০ টাকা। এছাড়াও এই প্যাকেজের মধ্যেই থাকছে আপনার তিন বেলার খাবা দাবার। আর এখানে আসার জন্য নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া লাগতে পারে ৩৫০০ টাকা (Travel)।













