দোলের ২ দিনের ছুটিতে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন বেলপাহাড়ির এই গ্রাম থেকে

Published on:

Published on:

Travel this village of Belpahari is attracting the attention of the wave lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কটা দিন তারপরেই আসছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে হোলি খেলা হয়। তবে এই হোলি হোক অথবা দোল, এই সময় সকলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে ভালবাসে (Travel)। আর আপনি যদি দুদিনের ছুটি ম্যানেজ করে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে পরিবারের সঙ্গে এই রঙের উৎসব খেলতে চান, তাহলে যেতে পারেন পুরুলিয়ার বাইরে বেলপাহাড়ি বলে এই গ্রামটিতে। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

ভ্রমনপিপাসুদের দোলের ছুটিতে নজর কাড়ছে বেলপাহাড়ির এই গ্রাম (Travel)

বেলপাহাড়িকে ঝাড়গ্ৰামের এক লুকোনো স্পটও বলা যায়। সবুজে ঢাকা বেলপাহাড়ি বর্ষায় আরও সতেজ হয়ে ওঠে। এই মনোরম দৃশ্য উপভোগ করতেই আসতে পারেন কোড়ো পাহাড়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করতে বাধ্য। তবে বাইরের জগতের মানুষের কাছে বেলপাহাড়ি পরিচিত হয়েছে ব্রিটিশ আমলে। তবে বসন্তকালে এই জায়গাটায় এক আলাদা সৌন্দর্য্য দেখা যায়। এখানে আসলে পরে আপনি নানা ধরনের জলপ্রপাত দেখতে পাবেন। চাইলে আপনি সেই জলপ্রপাত গুলো ঘুরে দেখতে পারেন। আর সে জলপ্রপাত গুলি নিচে আলোচনা করা হল (Travel)।

Travel this village of Belpahari is attracting the attention of the wave lovers

আরও পড়ুন: ফের ইমেল আতঙ্ক! আদালতে বোমা থাকার দাবি, তদন্তে পুলিশ ও বম্ব স্কোয়াড

দোলের সময় বেলপাহাড়ি আসলে আপনি বসন্তের আমেজ গায়ে মেখে ঘুরতে পারবেন। তাছাড়া এখানে আমলাশোল ও কাঁকড়া ঝোড় গ্রামে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন সেখানকার প্রাকৃতিক পরিবেশ।তাছাড়া বসন্তের সময় এখানে কেতকী ঝর্ণার ধারে বসে অনেকটা সময় কাটাতে পারেন। তবে বর্ষাকালে এই জায়গা এক আলাদা রূপ নেয়।

কিন্তু আপনি যদি বসন্তের সময় আসেন তাহলেও এই জায়গাটা ঘুরে দেখতে আপনার খারাপ লাগবে না। পাশাপাশি আপনি এখানকার চারপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়া বেলপাহাড়ি থেকে ঘুরে নেওয়া যায় ঘাগরা, গাড়রাসিনি, তারাফেনি জলাধার, খেঁদারানি জলাধারের মতো জায়গা। সময় কাটাতে পারেন শালের জঙ্গলে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখানকার আদিবাসীদের জনজীবনও আপনাকে মুগ্ধ করবে।

কি ভাবে যাবেন, কোথায় থাকবেন?

শিয়ালদহ অথবা হাওড়া থেকে ট্রেনে করে ঝাড়গ্ৰাম যেতে পারেন। পাশাপাশি গাড়ি ভাড়া করেও যেতে পারেন ঝাড়গ্ৰাম। ঝাড়গ্ৰামে নেমে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বেলপাহাড়ি। কিন্তু এখানে আসলে, আগের থেকে হোটেল বুক করে আসা ভালো হবে (Travel)।