বাংলাহান্ট ডেস্ক : বসন্তে পলাশ দেখতে অনেকেরই প্রথম গন্তব্য হয় বাঁকুড়া কিংবা পুরুলিয়া। স্বাভাবিক ভাবেই এ সময় ভিড় বাড়ে দুই জেলায়। এই ভিড় এড়াতে চাইলে খোঁজ রইল এমন এক জায়গার (Travel) যেখানে পাহাড়ও রয়েছে, আবার দেখা মিলবে পলাশেরও। সবথেকে বড় কথা হল, কলকাতার একেবারে কাছেই রয়েছে এই স্থান।
পলাশ দেখতে ঘুরে আসুন এই গ্রামে (Travel)
শুশুনিয়া পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম শিউলিবনা। শহরের কোলাহল, ভিড়ভাট্টা থেকে দূরে প্রকৃতির সান্নিধ্য এবং খাঁটি গ্রামবাংলা যদি হয় আপনার চাহিদা, তবে এই গ্রামে নিশ্চিন্তে কাটিয়ে আসতে পারেন দুদিন। পল্লীগ্রামের সবটুকু সারল্য, মহিমা নিয়ে আপনাকে আপন করে নেবে শিউলিবনা।

কী কী দেখবেন: গ্রামের কিছু দূরেই রয়েছে শুশুনিয়া পাহাড়। আর সেখানেই পলাশের সারি। ঘুরে দেখতে পারেন শুশুনিয়া পাহাড়, রাজা চন্দ্রবর্মণের প্রাচীন শিলালিপি। এখানেই দেখতে পারেন সূর্যাস্ত। এখান থেকে গাংদুয়া জলাধার (Travel) প্রায় ৪০ কিমি দূরে। গাড়িতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা। সবুজ প্রকৃতির মাঝে শালী নদীর উপরে তৈরি জলাধারটি পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীর পর আরও এক প্রকল্প, ভোটের মুখে প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের
কীভাবে যাবেন কলকাতা থেকে: গাংদুয়া ঘুরে যাওয়া যাবে ভরতপুর। এখানকার পটচিত্র বহু পর্যটকদের আকর্ষণ করে। বিসিন্দা পাহাড়, ইকোপার্কের মতো আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। উল্লেখ্য, শিউলিবনায় দুটি হোমস্টে রয়েছে। এছাড়া শুশুনিয়া পাহাড় এলাকাতেও রয়েছে থাকার ব্যবস্থা।
আরও পড়ুন : মিডল বার্থ দিনেও খোলা রাখলে কী হতে পারে? বিপদে পড়ার আগে জানুন রেলের নিয়ম
শিউলিবনা আসতে হলে কলকাতা থেকে গাড়িতে সরাসরি আসা যায়। কলকাতা থেকে এলে ধর্মতলায় ছাতনা বা বাঁকুড়া আসার বাস পাওয়া যাবে। এছাড়া ট্রেনে বাঁকুড়া বা রানিগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে গাড়িতে আসা যাবে।












