মার্চের হাওয়ায় বসন্তের সুবাস, পাহাড়ে রডোডেনড্রন দেখতে এখনই সেরা সময়

Published on:

Published on:

Travel where to see rhododendrons in the mountains in spring
Follow

বাংলা হান্ট ডেস্ক: বসন্তকাল পড়েই গেছে। এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যায়। আর আপনারও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে উত্তরবঙ্গের এই অফবিট জায়গা গুলো ঘুরে দেখতে পারেন (Travel)। যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি দেখতে পাবেন রডোডেনড্রন।

বসন্তে পাহাড়ে রডোডেনড্রন, কোথায় দেখবেন? (Travel)

দেখতে দেখতে গরমকাল চলেই আসলো। এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন (Travel)। তবে ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গে বর্তমানে চোখে পড়ার মতন পর্যটকের ভিড় দেখা যায়। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন এই জায়গা গুলো।

Travel where to see rhododendrons in the mountains in spring

আরও পড়ুন: বছরভর পোকামুক্ত চাল চান? গিন্নিদের জন্য রইল ঘরোয়া চারটি কৌশল

সিকিম: রডোডেনড্রন দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে সিকিম (Travel)। এখানে ১২ রকমের এই ফুল দেখতে পাবেন। তাছাড়া ৫ কিলোমিটারের ট্রেকের প্রতি পদে পদে রডোডেনড্রন দেখতে পাবেন। এ ছাড়া উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালিতেও রডোডেনড্রন দেখা যায়। সিকিমের জনপ্রিয় ট্রেকিং রুট গোয়েচালতেও রডোডেনড্রন দেখা যায়।

পশ্চিমবঙ্গ: আপনি দার্জিলিং এর ধোত্রে গ্ৰামে গেলে রডোডেনড্রন দেখতে পাবেন। তাছাড়া, সান্দাকফু বেড়াতে গেলেও রডোডেনড্রনের দেখা পাওয়া যাবে। শ্রীখোলা থেকে রাম্মাম, সামানদেন, গোর্খে, ফালুটের রাস্তায় অজস্র রডোডেনড্রনের ফুলের গাছ পাওয়া যায়। এই রুটে জনপ্রিয় রডোডেনড্রন ওয়াইন।

অরুণাচল প্রদেশ: আপনি যদি অরূণাচল প্রদেশে যান তাহলে সেখানে এই গাছ গুলো দেখতে পাবেন। তাছাড়া তাওয়াং ও পশ্চিম কামেং জেলায় রডোডেনড্রনের দেখা মেলে। সিলা পাস, মান্ডালা টপ, সেরগাঁও, মেহাও, ঈগলনেস্টের মতো বিভিন্ন জায়গায় বসন্তকালে রডোডেনড্রন ফোটে। সেরগাঁওতে প্রতি বছর রডোডেনড্রন উৎসবও হয় (Travel)।