বাংলা হান্ট ডেস্ক: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ব্যাট হাতে মাঠে নামলেই ক্রিকেট অনুরাগীরা বিধ্বংসী ইনিংসের আশা রাখেন। যদিও, দলীপ ট্রফিতে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে বড় রান আসেনি। তবে, দলীপ ট্রফিতে (Duleep Trophy) ক্রিকেট অনুরাগীদের অন্যভাবে চমকে দিয়েছেন তিনি। মূলত, ব্যাটিংয়ে ব্যর্থতার পর তিনি বোলিংয়ের মাধ্যমে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। শুধু তাই নয়, বৈভব ২ টি উইকেটও নেন। এবার তিনি তাঁর বোলিংয়ের প্রসঙ্গে এক বড় তথ্য প্রকাশ করেছেন। মূলত, নিজেকে ‘উইকেট টেকার’ হিসাবে অভিহিত করে বৈভব সূর্যবংশী বলেন যে, যখন ঈশান কিষাণ (Ishan Kishan) তাঁকে বল দিয়েছিলেন, তখন ঈশানের মনে হচ্ছিল তিনি ঝুঁকি নিচ্ছেন। এই সময়ে বৈভব এও জানান যে, ওই ম্যাচে ৫ উইকেট পেলেও তিনি ৩ ওভারের বেশি বল করার সুযোগ পেতেন না।
কী জানিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)?
ইতিমধ্যেই BCCI বৈভব সূর্যবংশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি ‘X’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে। যেখানে
নিজের বোলিং সম্পর্কে বৈভব সূর্যবংশী বলেছেন, ‘আপনি যেকোনও ব্যাটারকে জিজ্ঞেস করলে দেখবেন, তিনি বোলিং উপভোগ করেন। আসলে বোলাররা ব্যাটিং এবং ব্যাটাররা বোলিং উপভোগ করার ক্ষেত্রে সমানভাবে উপভোগ করেন।’
𝐁𝐨𝐰𝐥 𝐢𝐭 𝐥𝐢𝐤𝐞 𝐕𝐚𝐢𝐛𝐡𝐚𝐯 𝐒𝐨𝐨𝐫𝐲𝐚𝐯𝐚𝐧𝐬𝐡𝐢 🎯
Meet the secret wicket-taker who enjoys bowling and answered his captain’s ‘risky’ call 🤙 – By @jigsactin#DuleepTrophy pic.twitter.com/ZhZ0QkeyZm
— BCCI Domestic (@BCCIdomestic) August 29, 2026
জানিয়ে রাখি যে, সূর্যবংশী প্রথমে কিষাণ লিংডোহকে আউট করেন। যিনি মিড-উইকেটের দিকে শটটি মিস করেন। কয়েক বল পরেই, তরুণ ব্যাটার ইমলিওয়াতি লেমতুর উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বৈভব জানান, ‘প্রতিপক্ষ উইকেট হারাচ্ছিল না। তাই আমাকে ২ থেকে ৩ ওভার বল করতে বলা হয়েছিল।” ঈশান ভাইয়া ভেবেছিলেন যে তিনি ঝুঁকি নিচ্ছেন, কিন্তু তিনি জানতেন না যে আমি একজন উইকেট টেকার।’
উল্লেখ্য যে, বৈভব আরও জানান, ‘আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে, ৫ টা উইকেট পেলেও আমি মাত্র ৩ ওভার বল করার সুযোগ পাব। তাই, আমার উচিত এক জায়গায় থেকে যথাসাধ্য চেষ্টা করে বোলিং শেষ করা। আমার খুব ভালো লেগেছে। কারণ গত ম্যাচে ব্যাটিং ভালো করতে পারিনি। তাই বল হাতে অবদান রাখতে পেরে ভালো লেগেছে। ব্যাটাররা উইকেট নেওয়ার সময় সবচেয়ে বেশি আনন্দ পায়। তাই এটা খুবই উপভোগ করার মতো ছিল।’
আরও পড়ুন: ইউটিউব থেকে শুরু ব্যবসা, একটি রিলেই ঘুরে যায় ভাগ্য! এখন প্রতি মাসে মিলছে ২৫ লক্ষের টার্নওভার
জানিয়ে রাখি যে, ইস্ট জোনের সহ-অধিনায়ক সূর্যবংশীর জন্য দিনটি ব্যাট হাতে হতাশাজনক ছিল। তিনি ৬ বলে মাত্র ৮ রান করেন। তিনি দ্বিতীয়বার আউট হওয়ার সুযোগ পাননি এবং ইস্ট জোন এক ইনিংস ও ২১০ রানে ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ইনিংসে বৈভবের ডবল উইকেট নর্থ ইস্ট জোনকে ৭৫/৫ থেকে ৭৯/৭-এ পৌঁছে দেয়। যা প্রমাণ করে যে ব্যাটিং ভালো না গেলেও তিনি বোলিংয়ের মাধ্যমেও দলে অবদান রাখতে পারেন। ইস্ট জোন ৪৬৭ রান করার পর নর্থ ইস্ট জোনকে ১১১ রানে অলআউট করে ফলো-অনে বাধ্য করে। বৈভব সূর্যবংশীর ২ উইকেট শিকার তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে এবং তারা বড় জয়ের দিকে এগিয়ে যায়। বৈভব সূর্যবংশী ফের রবিবার মাঠে নামবেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে দলীপ ট্রফির সেমিফাইনালে ওইদিন ইস্ট জোনের মুখোমুখি হবে সেন্টার জোন।













