ইউটিউব থেকে শুরু ব্যবসা, একটি রিলেই ঘুরে যায় ভাগ্য! এখন প্রতি মাসে মিলছে ২৫ লক্ষের টার্নওভার

Published on:

Published on:

Success Story of Abhishek Sahu.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই মনে করেন যে, একটি সফল ব্যবসাস শুরু করতে হলে প্রচুর মূলধন এবং বড় বিনিয়োগের প্রয়োজন হয়। তবে, বর্তমান প্রতিবেদনে আপনাদের সামনে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি মাত্র ৩০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করে বাজিমাত (Success Story) করেছেন। শুধু তাই নয়, তাঁর সাফল্যের সফরও বেশ আকর্ষণীয়। মূলত আজ আমরা আপনাদের জানাবো ভোপালের (Bhopal) অভিষেক সাহুর প্রসঙ্গে। যিনি একটি স্যান্ডউইচের ব্যবসা শুরু করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর ব্যবসা এতটাই গতি পায় যে, আজ ব্যবসা (Business) থেকে মাসিক টার্নওভার প্রায় ২৫ লক্ষ টাকায় পৌঁছেছে। অভিষেকের ভাই দীপক সাহুও তাঁকে ব্যবসায় সাহায্য করেন।

চমকে দেবে অভিষেকের সাফল্যের কাহিনি (Success Story):

বিশেষ অবদান ইউটিউবের: জানিয়ে রাখি যে, অভিষেকের আদি নিবাস বিদিশা জেলার রামপুর গ্রামে। প্রায় ১৫ বছর আগে তিনি সপরিবারে ভোপালে চলে আসেন। তিনি শুরুতে একটি ইন্টারনেট ক্যাফে চালাতেন।  কিন্তু, মোবাইল ও অনলাইন পরিষেবার ক্রমবর্ধমান ব্যবহারের কারণে প্রায় এক বছর পর ব্যবসাটি বন্ধ করে দেন। এরপর অভিষেক তাঁর ছোটবেলার শখকে ব্যবসায় পরিণত করার সিদ্ধান্ত নেন। মূলত, তিনি রান্না করতে ভালোবাসতেন এবং ইউটিউবে বিভিন্ন রেসিপি দেখে স্যান্ডউইচ বানানো শিখেছিলেন। অভিষেকের পরিবারের সবাই তাঁর বানানো স্যান্ডউইচ অত্যন্ত পছন্দ করতেন। তাই তিনি সেগুলির মান আরও উন্নত করার চেষ্টা করতে থাকেন। এরপর অভিষেক নিজের স্ট্রিট ফুডের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন এবং ‘হরি হর স্যান্ডউইচ’ নামে একটি ফুড কার্ট চালু করেন।

 

View this post on Instagram

 

A post shared by Anurag_sen (@foodie_anurag04)

ভাইরাল রিলের কারণে বেড়ে যায় গ্রাহক সংখ্যা: উল্লেখ্য যে, শুরুতে তাঁর ব্যবসা ছোট ছিল। তবে, অভিষেক সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন। তিনি ইনস্টাগ্রামে তাঁর স্যান্ডউইচ ব্যবসার একটি সাধারণ রিল পোস্ট করেন। এই রিলটি খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: আসতে চলেছে ভারতের সবথেকে বড় IPO! SEBI-র কাছ থেকে গ্রিন সিগন্যাল পেল Jio Platforms

এরপর থেকে ভোপালের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা তাঁর স্যান্ডউইচের টানে আসতে শুরু করেন। বর্তমানে তাঁর ফুড কার্টের সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়। অনেক গ্রাহক একটি স্যান্ডউইচের জন্য এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতেও রাজি থাকেন।

আরও পড়ুন: মিলবে ১০০ শতাংশ স্বদেশি নেটওয়ার্ক! দেশজুড়ে বসছে BSNL-এর নতুন ১৮,৬৮৫ টি টাওয়ার

প্রতিদিন ৬০০ টিরও বেশি স্যান্ডউইচ বিক্রি হয়: হরি হর স্যান্ডউইচের অন্যতম বিশেষত্ব হলো, বর্তমানে সেখানে কেবল এক ধরণের স্যান্ডউইচই পাওয়া যায়। মিডিয়া রিপোর্ট অনুসারে, হরি হর স্যান্ডউইচের বেশ জনপ্রিয়তা রয়েছে। এখান থেকে প্রতিদিন ৬০০ টিরও বেশি স্যান্ডউইচ বিক্রি হয়। সপ্তাহান্তে, এই বিক্রির পরিমাণ ১,০০০ স্যান্ডউইচ ছাড়িয়ে যায়। এই ব্যবসার মাসিক টার্নওভার প্রায় ২.৫ লক্ষ টাকা বলে জানা গেছে।