বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৫৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং বেঙ্গালুরু। যেখানে ৬ উইকেটে কলকাতাতে পরাজিত করে RCB। এদিকে, ওই ম্যাচে RCB-র তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) আবারও প্রমাণ করেছেন যে, কেন তাঁকে ‘চেজ মাস্টার’ বলা হয়। টানা ২ টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর, KKR-এর বিরুদ্ধে কিং কোহলির ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসটি ক্রিকেট অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। এটি ছিল কোহলির IPL কেরিয়ারের নবম সেঞ্চুরি। এদিকে, এই জয়ের ওপর ভর করে RCB পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে এবং প্লে-অফে তাদের জায়গা প্রায় নিশ্চিতও করে ফেলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে একাধিক দুর্ধর্ষ নজির গড়েন বিরাট কোহলি।
বিরাট কোহলি (Virat Kohli) আবেগপ্রবণ হয়ে পড়েন:
জানিয়ে রাখি যে, রায়পুরে খেলা এই ম্যাচটি বিরাট কোহলির জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। কারণ, তিনি দুরন্ত সেঞ্চুরির মাধ্যমে T20 এবং IPL-এর বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। KKR-এর বিরুদ্ধে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি বলেন, ‘ক্রিকেট এমন একটা বিষয়,বিসযা আমি মন থেকে ভালোবাসি। ফিল্ডিং হোক বা ব্যাটিং, আমি এতে আমার সর্বস্ব ঢেলে দিই। কারণ একদিন এই সবকিছুরই শেষ হয়ে যাবে।’ কোহলি বলেছেন যে, তিনি মাঠে কাটানো প্রতিটি দিন উপভোগ করতে চান এবং নিজেকে সন্তুষ্টি দেওয়ার জন্য চাপের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতও থাকতে চান।

বিরাট আরও বলেন, ‘এত বছর পরেও আমি চাপের পরিস্থিতিতে ভালো খেলতে পারি। কারণ আমি এই খেলাটাকে ভালোবাসি। ব্যাটের মাঝে বল হিট করবআমার খুব পছন্দের। সেই আনন্দটা এখনও আমার ব্যাটিংয়ে রয়ে গেছে এবং এটা ঈশ্বরের আশীর্বাদ। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রের! ভারতের প্রথম সেমি হাই-স্পিড রেল প্রকল্পের অনুমোদন, খরচ হবে ২০,৬৬৭ কোটি
বিরাট কোহলি একাধিক রেকর্ড ভেঙেছেন: উল্লেখ্য যে, বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসাবে T20-তে ১৪,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন। তিনি এক্ষেত্রে ক্রিস গেইলের রেকর্ডটি ভেঙেছেন। এছাড়াও,
কোহলি প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে T20-তে ১৪,০০০ রান করার কৃতিত্ব অর্জন করেন।
আরও পড়ুন: ভারতের অর্থনীতি পাবে বড় শক্তি! মধ্যপ্রাচ্যের সঙ্কটের আবহেই সরকারকে কয়েক লক্ষ কোটির উপহার RBI-র
পাশাপাশি, কোহলি নিজের দশম T20 সেঞ্চুরি করেন।প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এছাড়াও, কোহলি IPL-এ ২৭৯ তম ম্যাচ খেলা ক্যাপড প্লেয়ার হিসেবে বিবেচিত হয়েছেন। এক্ষেত্রে, তিনি ধোনিকেও ছাড়িয়ে গেছেন। পাশাপাশি, সফল রান তাড়া করার সময়ে সর্বাধিক IPL সেঞ্চুরির ক্ষেত্রেও জস বাটলারের সমকক্ষ হয়েছেন বিরাট কোহলি।













