বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। তবে এখনো পর্যন্ত বিএলওরা যদি আপনাদের ভোটার স্লিপ দিয়ে না যায়। তাহলে চিন্তা করার কারণ নেই। কারণ আপনি সহজেই অনলাইনে এই স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন আজকের প্রতিবেদনে জানানো হল (Voter slip download)
BLO স্লিপ ছাড়াই ভোটে যাবেন? আগে অনলাইনে ডাউনলোড করে নিন (Voter slip download)
মূলত ভোটার স্লিপ ছাড়া ভোট দেওয়া যায় না। এই ভোটার ইনফরমেশন স্লিপে ভোটারের নাম, ঠিকানা, ভোট কেন্দ্রের অবস্থান ও ভোটের তারিখ এবং সময় সকল কিছুর তথ্য থাকে। পাশাপাশি ভোটের দিন কি করনীয় এবং কি বর্জনীয় সেই বিষয়ক তালিকা রয়েছে। তবে দ্রুত তথ্য যাচাইয়ের জন্য এতে একটি কিউআর কোড দেওয়া থাকে। যাতে ভোটারদের সুবিধা বাড়ে (Voter slip download)।

আরও পড়ুন: ভিনরাজ্যে থাকা বাংলার ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার
তবে জেনে রাখুন ভোটার ইনফরমেশন স্লিপ কোন পরিচয় পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। ভোটার কার্ড না থাকলে আপনি এই গুলো দেখাতে পারেন। তবে ভোট দিতে ভোটার কার্ড নিয়ে যাওয়া একান্তই বাধ্যতামূলক। টানা থাকলে ভোট দিতে হলে EPIC কার্ড ছাড়াও নির্ধারিত বারটি বৈধ পরিচয়পত্রের মাধ্যমে যেকোনো একটি সঙ্গে রাখুন। যার মধ্যে আধার কার্ড ও পাসপোর্ট ও রয়েছে।
তবে ভারতের নির্বাচন কমিশন এর জারি করা একটি নথি হল ভোটার স্লিপ। পাশাপাশি ভোটারদের তাদের ভোটকেন্দ্র খুঁজে পেতে ও ভোটার তালিকার বিবরণ যাচাই করতে সাহায্য করে এই স্লিপ। এতে ভোটারদের বিবরণ যেমন সেখানে লিঙ্গ, বয়স, বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্রের অবস্থান এবং ভোটের তারিখ সমস্ত কিছুর বিবরণ থাকে। তবে আপনার কাছে যদি ভিআইএস ব্যক্তির এবং ভোট সংক্রান্ত তথ্য থাকে তাহলে এটি ভোট দেওয়ার জন্য একটি স্বতন্ত্র পরিচয় হিসেবে ব্যবহার করা যায় না।এবার ভোটার হেল্প লাইন অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই বাড়িতে বসে ভোটার ক্লিপ ডাউনলোড করতে পারবেন।
কীভাবে এটা ডাউনলোড করবেন তা দেখে নিন:
প্রথমে গুগল ক্রোমে CEO West Bengal লিখে সার্চ করুন। এবার https://ceowestbengal.wb.gov.in/ওয়েবসাইটটি দেখতে পারবেন। তাতে ক্লিক করুন। অফিশিয়াল ওয়েবসাইটটি এসে যাবে। পেজে Electors বলে অপশনটিতে ক্লিক করে নিন।এবার প্রথমেই পাবেন Find your name in Electoral Roll অপশনটি দেখাবে। সেখানে Search Your Name in Electoral Roll-এ ক্লিক করুন।
এরপর ভোটার কার্ড থেকে EPIC Number দিয়ে দিন, রাজ্যের নাম ও ক্যাপচা সঠিকভাবে বসিয়ে দিয়ে সার্চ করুন।এরপর আপনার ভোটার স্লিপটি পেয়ে যাবেন। তাতে সমস্ত তথ্য থাকবে। এরপর Action থেকে View Details-এ ক্লিক করলে স্লিপটি বেরিয়ে যাবে। এতে নাম, পার্ট নম্বর, পার্ট সিরিয়াল নম্বর, পোলিংয়ের তারিখ সহ সমস্ত তথ্য বিস্তারিত পেয়ে যাবেন। এবার ‘প্রিন্ট ভোটার ইনফরমেশনে’ ক্লিক করুন। তারপর ডাউনলোড হয়ে যাবে (Voter slip download)।












