বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্প। জুনের শুরু থেকেই একদিকে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া অন্যদিকে টাকা ট্রান্সফারের কাজ চলছে। টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ১২ পাতার ফর্ম-ফিল আপ করতে করার জন্য বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে আবেদনকারীদের (Annapurna Yojana Form Fill Up)। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, আবার অনেকে ১৫০০ বা ৩০০০ কোনো টাকাই পাননি।
প্রথমে শুরু হয়েছিল অফলাইন, এর পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার। তবে অনলাইনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বেশি। কারণ অন্নপূর্ণা যোজনার নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। সেখানে আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে দিলে হতে পারে বড়সড় বিপদ। কোথায় গিয়ে করবেন আবেদন? জেনে নিন।
অন্নপূর্ণা যোজানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Annapurna Yojana
অন্নপূর্ণা যোজনার আসল পোর্টাল হল https://socialregistry.wb.gov.in/ এ গিয়ে আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। আবেদন করার আগে সঠিকভাবে মিলিয়ে নিতে হবে।
https://socialsecuritywb.com/ পোর্টালটি সরকারি নয় এটি একটি থার্ড পার্টি পোর্টাল। তাই এখানে তথ্য দিলে বিপদে পড়তে পারেন। যদি কেউ সরকারি পোর্টাল ছাড়া অন্য কোথাও আবেদন করেন তাহলে সমস্যা হতে পারে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ফের অনলাইনেই জমা দিতে হবে। অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও।

আরও পড়ুন: দিঘায় বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা! ১ জুলাই থেকে বড় বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে দুয়ারে সরকারের আদলে আজ ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। এই শিবিরগুলির মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত এবং পিএম-কিষানের মতো বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া হবে সেই চেষ্টা করা হবে। প্রকল্পগুলিতে আবেদনপত্র বা ফর্ম পূরণে যোগ্য উপভোক্তাদের সরাসরি সাহায্য করা হবে। যদি এখনও কেউ ফর্ম পূরণ না করে থাকেন তাহলে জনকল্যাণ শিবিরে গিয়ে করে নিতে হবে।

















