বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চালু হওয়া অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে (Annapurna Yojana Form Fill-Up)। দীর্ঘ ফর্মে আবেদনকারীর নিজের পাশাপাশি আরও একাধিক তথ্য চাওয়া হয়েছে। এমন অনেক তথ্য চাওয়া হয়েছে, যা অনেকের কাছেই স্পষ্ট নয়। সবমিলিয়ে ফর্ম-ফিল আপ নিয়ে চিন্তায় আবেদনকারীরা।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নয়া আপডেট | Annapurna Yojana
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বলেছেন, দীর্ঘ ফর্ম নিয়ে গুজবে কান দেবেন না। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। অনেকের আবার প্রশ্ন, ফর্মে কোনও তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে, সেই বিষয়ে না জানা থাকলে, কী করণীয়? এই নিয়েই এবার বড় আপডেট দিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
অগ্নিমিত্রা জানিয়েছেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার।”
আবেদনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।” উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। পোর্টালে গিয়ে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে।

আরও পড়ুন: বকেয়া পেতে কী করতে হবে? DA নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার
অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও। আজ থেকে অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠানো শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।













