বাংলার ফুটবল ও ডার্বির ঐতিহ্যের প্রতীক! যুবভারতীর সামনে এবার কোন মূর্তি বসছে? জানালেন নিশীথ

Published on:

Published on:

WB Sports minister Nisith Pramanik reveals Yuva Bharati new statue details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuva Bharati Krirangan) সামনে একটি অর্ধশরীরের মূর্তি ছিল। কয়েকদিন আগেই সেই মূর্তি সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ওখানে নতুন কী মূর্তি বসবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জানালেন, এবার স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের দু’টি প্রতীকী মূর্তি বসানো হবে।

যুবভারতীর সামনে কী মূর্তি বসবে জানালেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের সম্পূর্ণ পোশাক পরিহিত দু’টি প্রতীকী মূর্তি বসানো হবে। জোড়া মূর্তির একজন ইস্টবেঙ্গলের জার্সি ও অন্যজন মোহনবাগানের জার্সি পরে থাকবে। জানা যাচ্ছে, রাজ্যের ফুটবল এবং শতাব্দী প্রাচীন ডার্বিকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া দফতর।

আরও পড়ুনঃ দিল্লি থেকে মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি! বাংলাতেও চালু হচ্ছে বুলেট ট্রেন, রুট জানালেন রেলমন্ত্রী

একইসঙ্গে ক্রীড়ামন্ত্রী জানান, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ক্লাব নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে। সেটা নিয়ে তদন্ত হবে। দরকার পড়লে তদন্তে নামবে ইডি। এছাড়া জোর করে দখল করে রাখা বিধাননগরের মাঠ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নিশীথ প্রামাণিক জানান, ইতিমধ্যেই মেসিকাণ্ডের ফাইল খোলা হয়েছে। এর পাশাপাশি ময়দানে স্টেট গেমকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ক্রীড়া দফতর সেটারও তদন্ত শুরু করেছে।

Nisith Pramanik shares his goals as Sports Minister.

অন্যদিকে যুবভারতীর সামনের সেই বিতর্কিত মূর্তির কথা বলা হলে, ২০১৭ সালে যুব বিশ্বকাপের সময় এটি বসানো হয়। পা থেকে কোমর অবধি ওই মূর্তির শরীরের উপর একটি পৃথিবী এবং তার গায়ে বিশ্ববাংলার লোগো ছিল। অন্যদিকে দু’পায়ের উপর রাখা ছিল দু’টি ফুটবল। সম্প্রতি আইএসএলের ডার্বি দেখতে গিয়ে এই মূর্তি সরিয়ে ফেলার কথা বলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার এর জায়গায় নতুন কোন মূর্তি বসবে সেটাও জানিয়ে দিলেন তিনি।