মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ নিয়ে বড় আপডেট দিল পর্ষদ

Published on:

Published on:

WBBSE new news about the release of madhyamik results
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন, তারপর এই চলতি বছর রয়েছে বিধানসভার নির্বাচন। তবে এই নির্বাচনের কারণে এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় এই পরীক্ষা। পাশাপাশি পরীক্ষায় শেষ হওয়ার পর থেকেই রেজাল্ট কবে বের হবে সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিল ছাত্র-ছাত্রীরা। তবে এবার মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ।

মাধ্যমিক ফল প্রকাশ নিয়ে নতুন খবর, অপেক্ষা আর কতদিন (WBBSE)

মূলত ৯০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় (WBBSE)। অন্যান্য বছরের মতো চলতি বছর ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান ৪ মে বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পরই, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে।

WBBSE new news about the release of madhyamik results

আরও পড়ুন: যাতায়াতে বড় স্বস্তি! মালদহ-বিহার রুটে শুরু স্পেশ্যাল মেমু ট্রেন, রইল টাইমটেবিল

এছাড়াও এই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দেরি হচ্ছে চলতে বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে ঠিকই। তবে সময়ের মধ্যেই এই ফল প্রকাশ করতে হবে। পাশাপাশি ২০২৫ সালের মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছিল ৬৯ দিনের মাথায়। কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ যেদিন হয় সেই দিন স্কুল থেকে দিয়ে দেওয়া হয় সকল ছাত্র-ছাত্রী কেউ রেজাল্ট। তবে এখন অনেক স্কুলেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার থেকে একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ রয়েছে নির্বাচনের কারণে।

আর এই ভোটকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এবার ভোট শেষে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ডিমের দিন রেজাল্ট হাতে দেওয়া সম্ভব কিনা তা নিয়েও তৈরি হয়েছে চিন্তা। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই বিষয়ে জানা গিয়েছে চলতি বছর নির্বাচনের কাজের পাশাপাশি মাধ্যমিকের খাতা দেখেছেন শিক্ষক-শিক্ষিকারা। আর এই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে নির্বাচনের পরে।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী। যেখানে একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন। এছাড়াও গোটা রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার রেজাল্টের জন্য ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করছেন। সেইসঙ্গে ৫২০০০ জন এক্সামিনার কাজ করছেন। মোট ১৪৮৬টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছে।

পাশাপাশি আপনি বাড়িতে বসে রেজাল্ট দেখতে পাবেন wbbse.wb.gov.inwbresults.nic.in ওয়েবসাইটে। এমনকি পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ থেকেও ফলাফল দেখা যাবে। এজন্য iresults.net/wbbse-app-এ যেতে হবে (WBBSE)।