প্রাথমিক পর্ষদের নতুন নির্দেশিকা! মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল ছুটি নিয়ে জেনে নিন সবকিছু

Published on:

Published on:

WBBSE New update of primary board regarding school holidays during secondary examination
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর শুরু হবে ২০২৬ মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। এই পরীক্ষা নিয়ে ১৫০০০ মধ্যে চলছে উত্তেজনার পারদ। তবে প্রশ্ন উঠছে পরীক্ষার জেরে কি কোন স্কুলের অন্যান্য ক্লাসের পঠন পাঠন বন্ধ থাকবে কিনা সেই নিয়ে। বিশেষ করে প্রাইমারি ক্লাসে ছুটি থাকবে কিনা তা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

মাধ্যমিক পরীক্ষার সময় স্কুল ছুটি নিয়ে প্রাথমিক পর্ষদের নতুন আপডেট (WBBSE)

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা (WBBSE) শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬। ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে ২০২৬ সালের দশম শ্রেণীর পরীক্ষার বিস্তারিত সময়সূচি অনলাইন পদ্ধতিতে প্রকাশ করেছে। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অফিসিয়াল সাইটে গিয়ে তাদের পরীক্ষার সময়সূচি ডাউনলোড করে নিতে পারবেন। অফিসিয়াল সাইটটি হল- wbbse.wb.gov.in

WBBSE New update of primary board regarding school holidays during secondary examination

আরও পড়ুন: যাত্রীদের সতর্কতা! রক্ষণাবেক্ষণের জেরে আদ্রা ডিভিশনে সপ্তাহান্তে ট্রেন চলাচলে বড় বদল

এছাড়াও, মাধ্যমিক পরীক্ষা যাতে সূষ্ঠুভাবে হয় তার জন্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ কিছু স্কুল ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেই নির্দেশিকায়।

সেই নির্দেশিকায় জানানো হয়েছে, যে সকল স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেই স্কুলগুলিতে পঞ্চম থেকে দশম শ্রেণী অব্দি পঠন পাঠন বন্ধ থাকবে। অর্থাৎ যে কয়দিন পরীক্ষা হবে মানে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১০ দিন পঠন পাঠন বন্ধ থাকবে।

এছাড়া শুধু মাধ্যমিক (WBBSE) নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে যে সমস্ত স্কুলের সিট পড়েছে সেই স্কুলগুলোর পঠন-পাঠন বন্ধ থাকবে। তবে জানিয়ে রাখা ভালো, যে স্কুলগুলিতে মাধ্যমিকের সেন্টার পড়েনি সেইখানে পঠন পাঠন সাধারণভাবেই চলবে। কোন রকমের ছুটি থাকবে না। এমনকি প্রাথমিক স্কুলগুলির পাশাপাশি হাইস্কুলেও এই পঠন পাঠন নিয়মিত চলতে থাকবে।