বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরে শুরু হতে চলেছে ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। তাদের জন্য সুখবর শোনালো রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, বিদ্যালয়ের গাফিলতি জেরে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত তাদের কথা মাথায় রেখে আবারো পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ পর্ষদের (WBBSE)
সূত্রের খবর, ২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে ত্রুটি সংশোধন এবং নতুন করে নাম নথিভুক্তিকরণের জন্য আবার পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ (WBBSE)।

আরও পড়ুন: মেট্রো সফরে সময় বাঁচবে, রিটার্ন টিকিট সুবিধা চালু করতে চলেছে কর্তৃপক্ষ
শনিবার সকালে শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সক্রিয় ভূমিকা নিয়েছে।
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায়…
— Bratya Basu (@basu_bratya) January 24, 2026
সেই অনুযায়ী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় খোলা থাকবে, যাতে কোনও যোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।’
এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এই বছর পরীক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। পাশাপাশি প্রতিদিনের পরীক্ষা বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে।












