বাংলা হান্ট ডেস্ক: সারাদেশের মধ্যে এ রাজ্যে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষা শুরু হয়েছে। এমন কি চলতি বছর প্রথমবারের জন্য এই পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। তবে এবার এই পরীক্ষা নেই পড়ুয়াদের মধ্যে যথারীতি উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উঠেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পদ্ধতি হওয়ায় একাধিক প্রশ্ন। জানিয়ে এবার পর্ষদের তরফ থেকে আলোচনায় বসছে।
সেমেস্টার চালুতে বিতর্ক, ক্লাস কমার অভিযোগে বৈঠকে সংসদ (WBCHSE)
এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা বুঝতে চাইছে সংসদ (WBCHSE)। শুধুমাত্র চূড়ান্ত সেমিস্টার নয় উচ্চমাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়ুয়ারা যাতে পর্যাপ্ত সময় পায়। সেই বিষয়ে মাথায় রেখে পাঠ্যক্রম শেষ করার সুযোগ যাতে শিক্ষকেরা পান সেদিকেও নজর রাখার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত ২০২৫ সালের থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীকে মোট চারটি সেমিস্টারে ভাগ করে পরীক্ষা নেওয়া শুরু হয়। প্রথম ও তৃতীয় সেমিস্টারে মাল্টিপল চয়েস এর প্রশ্ন এবং দ্বিতীয় চতুর্থ সেমিস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হয় শিক্ষার্থীকে।

আরও পড়ুন: ভোটার কার্ড হারালেও সমস্যা নেই, এই পরিচয়পত্র থাকলেই দিতে পারবেন ভোট—জানুন নিয়ম
পাশাপাশি এই পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বর মাসের প্রথম ও তৃতীয় সেমিস্টার শুরু । দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তবে এই পদ্ধতিতে পরীক্ষার্থীদের সার্বিক মূল্যায়ন সম্ভব হচ্ছে না বলেই দাবি করেছেন শিক্ষকেরা।
তবে শিক্ষকদের দাবি নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্যান্য ক্লাসগুলি পরীক্ষা থাকে। সে সময় দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের ক্লাস যেভাবে হওয়া কথা সেভাবে সম্ভব হয় না। তাই এই দুটি সেমিস্টারের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হয়। যার ফলে শিক্ষার্থীদের যথারীতি চাপের মুখে পড়তে হয়। তবে এবার এই বিষয় নিয়ে সংসদের তরফ থেকে কথাবার্তা বলা শুরু হবে বলে জানা হয়ে গেছে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানিয়েছেন, তাঁরা একটি বাৎসরিক পরিকল্পনা সংসদে জমা দিয়েছেন।
তবে সংসদ সূত্রের খবর, শুধু দ্বিতীয় বা চতুর্থ নয়, সব সেমেস্টারেই যেন পর্যাপ্ত ক্লাসের সময় পাওয়া যায়, তা নিয়েই আলোচনা হবে। আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিকের ফলঘোষণা করবে সংসদ। সেই সময় বা তার কিছু পরেই যেন শিক্ষাবর্ষ বা বাৎসরিক পরিকল্পনা প্রকাশ করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে বলে খবর (WBCHSE)।













