বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে নির্বাচন। তবে নির্বাচনের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এবার সেই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল (WBCHSE)।
নির্বাচনের আগে উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ? কী জানাল সংসদ (WBCHSE)
সূত্রের খবর, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু সেমিস্টার পদ্ধতিতে হয়েছে। তাই মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে (WBCHSE)। তবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় শিক্ষাবর্ষে দুবার ফল বেরোয় উচ্চ মাধ্যমিকের। জানা যাচ্ছে আগে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। তারপরই হবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।

আরও পড়ুন: CBSE দশম ফল প্রকাশ আসন্ন, কোথায় দেখবেন রেজাল্ট? জানুন পুরো প্রক্রিয়া
পাশাপাশি এবার উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। সংসদ প্রবর্তিত সেমিস্টার পদ্ধতি এখন কার্যকর। এই নতুন নিয়মে শিক্ষাবর্ষে দুবার পরীক্ষার ফল প্রকাশ হবে। যার ফলে পড়ুয়াদের ওপর থেকে বার্ষিক পরীক্ষার চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সংসদের নিয়ম অনুযায়ী, আগে মাধ্যমিকের ফল প্রকাশ ঘোষিত হবে। তারপরেই হবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। তবে বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়ায় বহু শিক্ষক-শিক্ষিকা ও সরকারি আধিকারিক যুক্ত থাকার ফলে ফল প্রকাশে কিছুটা তারিখ পিছানো হয়েছে।
তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই রেজাল্ট বেরোনোর চিন্তাভাবনা রেখেছে সংসদ। মে মাসের ৭ অথবা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। এবং তার দু থেকে তিন দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে (WBCHSE)।












