দীর্ঘ অপেক্ষার পর PSC Clerkship-এর ফর্ম! আবেদনের আগে জেনে নিন যোগ্যতা

Published on:

Published on:

WBPSC Clerkship application form is out! Check the eligibility criteria
Follow

বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা (WBPSC),-এর জন্য অনলাইনে আবেদন করার সুযোগ এসে গেল। মাধ্যমিক পাশ করলেই এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা রয়েছে। তবে আবেদনের আগে বয়স, কম্পিউটার জ্ঞান এবং টাইপিংয়ের মতো শর্তগুলি জেনে নেওয়া জরুরি।

পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার (WBPSC) বিজ্ঞপ্তি প্রকাশ

কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার জন্য ১১০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টে পর্যন্ত সেই ফি জমা দেওয়ার সময় রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় বয়সের মাপকাঠিও নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৪৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক। এর পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং টাইপিংয়ের দক্ষতাও প্রয়োজন হবে।

ফর্ম জমা দেওয়ার পর কোনও ভুল চোখে পড়লে তা সংশোধনের সুযোগও থাকছে। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনলাইন আবেদনপত্র এডিট করা যাবে। ফলে আবেদনকারীদের ফর্ম পূরণের সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় তথ্য সতর্কভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করেছিল কমিশন। তার আগে ২০২৪ সালের ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল WBPSC Clerkship 2023 পরীক্ষার পার্ট-১। এবার ২০২৪ সালের পরীক্ষার পরবর্তী প্রক্রিয়াই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও চাকরিপ্রার্থীদের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও পরিষ্কার হয়নি।

WBPSC Clerkship application form is out! Check the eligibility criteria

আরও পড়ুন : চাষের যন্ত্রপাতি কেনায় ৮০ শতাংশ অবধি ভর্তুকি! আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি জানালেন কৃষিমন্ত্রী

আপাতত আবেদন প্রক্রিয়া শুরু হলেও পরীক্ষার দিনক্ষণ ও নিয়োগের মোট পদসংখ্যার জন্য পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে। রাজ্যে সরকারি চাকরির সুযোগের দিকে তাকিয়ে থাকা বহু প্রার্থীর কাছে তাই এই বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ। যোগ্যতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে।