বাংলা হান্ট ডেস্কঃ পুরভোটের আগেই বিজেপির (West Bengal BJP) পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটির তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বহু পুরনো ও অভিজ্ঞ নেতা-কর্মীরা স্থান পেয়েছেন। এবার রাজ্য বিজেপির মিডিয়া বিভাগ, আইটি বিভাগ, সোশ্যাল মিডিয়া বিভাগের সদস্যদের পাশাপাশি মুখপাত্রদের (BJP Spokesperson) নাম ঘোষণা করা হল।
কে কোন দায়িত্ব পেলেন দেখুন | (West Bengal BJP)
রবিবার বঙ্গ বিজেপির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সাংগঠনিক নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য নিম্নলিখিত সাংগঠনিক দায়িত্ব বণ্টন করেছেন।
আরও পড়ুনঃ শর্মিষ্ঠার অপেক্ষায় রায় পরিবার! দুঃসময়ে শুভ্রাংশুর পাশে দাঁড়াতে কাঁচরাপাড়ার বাড়িতে শতরূপ
বঙ্গ বিজেপির ঘোষণা অনুযায়ী, মিডিয়া বিভাগের কনভেনর অনুপম ঘোষ। সেই সঙ্গেই কো-কনভেনরের দায়িত্ব পেয়েছেন পার্থ সারথি চৌধুরী ও চন্দ্রশেখর বসুতিয়া।
আইটি বিভাগের কনভেনরের দায়িত্ব পেয়েছেন জয় মল্লিক। কো-কনভেনর চারজন। রত্নেশ সিং, রাম্যজ্যোতি সরকার, সব্যসাচী রায় ও শুভজিৎ কর্মকার এই দায়িত্ব সামলাবেন। সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়া বিভাগের কনভেনর হয়েছেন উপমন্যু ভট্টাচার্য এবং দু’জন কো-কনভেনর প্রীতম ভট্টাচার্য ও ক্যামেলিয়া সান্যাল।
এছাড়া বঙ্গ বিজেপি প্রধান মুখপাত্র সহ মোট ১৪ জন মুখপাত্রের নামও গতকাল ঘোষণা করা হয়েছে। প্রধান মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট দেবজিৎ সরকার। বাকি মুখপাত্রেরা হলেন রিতেশ তিওয়ারি, কেয়া ঘোষ, সায়ন্তন বসু, প্রণয় রায়, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওপেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, ডক্টর নিখিল প্রসূন সিং, শমীক দাশগুপ্ত, সুদীপ্ত গুহ এবং মেজর ঋত্বিক পাল (রিটায়ার্ড)।

এর মধ্যে সপ্তর্ষি চৌধুরী বঙ্গ বিজেপি মুখপাত্রের দায়িত্ব সামলানোর পাশাপাশি পার্টি লিটারেচারও। গতকাল দলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতেই একথা জানানো হয়েছে।
পুজো মিটলেই রাজ্যে ফের বাজতে পারে ভোটের দামামা। হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। আগেই আসন্ন পুরভোটের জন্য এই দুই পুরসভার ইনচার্জ, কো-ইনচার্জ, কনভেনার ও কো-কনভেনারের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দলের পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটির তালিকা প্রকাশ্যে আসে। এবার বঙ্গ বিজেপির মুখপাত্র ও দলের আরও নানা বিভাগের সদস্যদের নাম ঘোষণা করা হল।













