বাংলা হান্ট ডেস্কঃ চটকল শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। এবার মাত্র ৫০ হাজার টাকা দিলেই পাকা ফ্ল্যাট পাওয়ার সুযোগ থাকবে যোগ্য চটকল শ্রমিকদের। ফ্ল্যাট তৈরির বাকি টাকা দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রথমে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় এই প্রকল্প শুরু হবে।
West Bengal Government : কীভাবে মিলবে ফ্ল্যাট?
প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০-এর ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে এই ফ্ল্যাট তৈরি করা হবে। অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকরা এই সুবিধা পাবেন।
সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, অনেক চটকল শ্রমিক ও তাঁদের পরিবার এখনও পুরনো এবং জরাজীর্ণ শ্রমিক কোয়ার্টারে থাকেন। তাঁদের জন্য নিরাপদ ও কম খরচে পাকা বাড়ির ব্যবস্থা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
ইতিমধ্যেই প্রায় ৮ হাজার চটকল শ্রমিক এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন। তাঁদের আবেদনপত্র প্রথমে যাচাই করা হবে। এরপর যোগ্য শ্রমিকদের তালিকা তৈরি করা হবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে ফের শুনানি, দিন ঘোষণা সুপ্রিম কোর্টের
প্রকল্পের জন্য উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে এই দুই জেলা দিয়ে প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে (West Bengal Government)।













