‘এখনও একটা টাকাও..,’ বকেয়া DA দেয়নি রাজ্য? বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের

Published on:

Published on:

dearness allowance(154)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের কড়া ডেডলাইন। সেই মত বকেয়া ডিএ-র (Dearness Allowance) টাকা ঢুকতে শুরু রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। তবে একজন সরকারি কর্মীর (Government Employees) অ্যাকাউন্টেও সুপ্রিম নির্দেশ মত বকেয়া ডিএ-র ২৫% আসেনি৷ এই আবহে ফের একবার পথে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটের আগে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াচ্ছে মহার্ঘ ভাতা।

ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ, রাস্তায় নামার ডাক | Dearness Allowance

আগামী ১২ এপ্রিল কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। প্রতিটি বুথে গিয়ে গিয়ে তৃণমূল সরকারের মিথ্যের বিরুদ্ধে প্রচার চালানোর কথাও জানিয়েছেন তারা। ১২ এপ্রিল বেলা সাড়ে ১২টায় হাজরা মোড়ে জমায়েত, তারপর কালীঘাটে হরিশ মুখার্জি রোডের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়া হবে।

নিজেদের অধিকার, পাওনা আদায়ে সকল রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই মিছিলে যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছে। সরকারি কর্মীদের অভিযোগ, তাঁদের ফোনে একটি মেসেজ ঢুকেছে ঠিকই কিন্তু কোনো টাকা ঢোকেনি। পাশাপাশি রিসিভ হওয়া মেসেজে ডিএ মেটানো নিয়ে উল্লেখ করা বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে অভিযোগ তাঁদের৷

এক্ষেত্রেও তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার মানছে না। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, “যে সকল মানুষজন ভাবছে, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সব দাবি ও সমস্যা মিটিয়ে দিয়েছে, তাদের কাছে গিয়ে আমরা জানাব যে, এই সরকার মিথ্য কথা বলেছে।”

এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, “এখনও পর্যন্ত কোনও ব্যক্তির অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি৷ শুধু মেসেজ এসেছে, আবার এই মেসেজ পাওয়ার মধ্যেও বহু ধরনের অসঙ্গতি আমাদের নজরে এসেছে।” বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেছেন, “এই বঞ্চনার কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে এই রাজ্যবাসীর একাংশই বঞ্চিত। সেই বঞ্চিত সকল শ্রেণির মানুষকে আমরা আহ্বান করছি, এটাই সুবর্ণ সুযোগ পথে নামার।”

Dearness Allowance know when you will get the money in the new guidelines

আরও পড়ুন: দারুণ খবর, এই প্রকল্পে এককালীন ২৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার! কীভাবে পাবেন জানুন

সরকারি কর্মীদের নেতার কথায়, “যে সমস্ত মানুষজন ভাবছেন সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে, আমরাও তাদেরকে রাজপথে নেমে চিৎকার করেই জানাবো৷ রাজার কানেও ঢুকবে বলে আমরা জানি৷” ১২ এপ্রিলের কর্মসূচীতে রাজ্যের সমস্ত স্তরের মানুষকে খোলা মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন তিনি।