বকেয়া DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, কাদের লাভ? জানালেন মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

dearness allowance(228)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে বড় ঘোষণা করেছে অর্থদপ্তর। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল। সমাজমাধ্যমে সেই বিজ্ঞপ্তি পোস্ট করে ডিএ প্রদানের বিষয়ে জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীদের জন্য সুখবর | Dearness Allowance

ফেসবুকে মলয়বাবু লিখেছেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু হলো। তিনি জানিয়েছেন, KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়া শুরু হল।

সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে।

পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে, রাজ্য সরকার, কেএমসি এলাকার বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: বড় উপহার মেদিনীপুরবাসীর জন্য! দিঘা-কলকাতাগামী ৬টি নতুন সরকারি বাসের উদ্বোধন

কলকাতা পুরসংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি দিয়ে রাজ্য জানাল, ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ।
২০০৮ থেকে ২০১৯ সময়কালের বকেয়া মহার্ঘ ত্রাণ দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আনুমানিক হিসেবের উপর ৫০ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।

dearness allowance(201)

উল্লেখ্য, এর আগে ১৩ মার্চ, এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছিল রাজ্যে। কিন্তু ব্যাঙ্কগুলির কাছে অতীতে পেনশন দেওয়ার সম্পূর্ণ তথ্য না থাকায় KMC এলাকার পেনশনারদের বকেয়া DR পেনশন মেটানো সম্ভব হয়নি। ২০০৮ থেকে ২০১৯ সালের রোপা (রোপা ২০০৯) মেয়াদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে ছিল। এবার বিজ্ঞপ্তি জারি করে সেই বকেয়া মেটানোর উদ্যোগ রাজ্যের।