পুজোর আগেই কর্মচারীদের দাবি মেনে নিল সরকার! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের

Published on:

Published on:

west bengal government (2)
Follow

বাংলাহান্ট ডেস্ক: মানা হল দীর্ঘদিনের দাবি। কলকাতা পুরসভা এলাকায় (KMC Area) রাজ্য সরকারি পেনশনভোগীদের পেনশন পাওয়ার পদ্ধতিতে বদল আনল রাজ্য (West Bengal Government)। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। অর্থ দপ্তর মেমোরেন্ডাম অনুযায়ী কেএমসি এলাকায় পেনশন বিতরণের কাজ নির্দিষ্ট তফসিলি ব্যাংকের বদলে এখন থেকে করবে পেনশন ডিসবার্সমেন্ট অফিস, কলকাতা।

পেনশনারদের জন্য নবান্নের নতুন নির্দেশিকা | West Bengal Government

উল্লেখ্য, এতদিন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার রাজ্য সরকারি পেনশনভোগীদেড় পেনশন ব্যাংক সরাসরি দিত। এবার তাঁদের পেনশন PDO কলকাতা (CAD) থেকে দেওয়া হবে। এই বিষয়ে তথ্য দিয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় পোস্ট করেছে সমাজমাধ্যমে।

ফেসবুকে মলয়বাবু লিখেছেন, “কলকাতায় ট্রেজারি অফিস” গতকাল 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐞 থেকে 𝟑𝟕𝟒𝟎-𝐅 (𝐲) 𝐝𝐭. 𝟎𝟔.𝟏𝟎.𝟐𝟔 একটি অর্ডার প্রকাশিত হয়। যা আজ দৃষ্টিগত হয়। কলকাতার পেনশনারদের বকেয়া ডি এ পেতে যে হয়রানি সেই প্রেক্ষিত আমরা দাবি জানিয়েছিলাম যে জেলাগুলোর মত কলকাতায়ও ট্রেজারি অফিস করা হোক। তার মান্যতা পেল। বিস্তারিত পরে বিশ্লেষন করবো।”

উল্লেখ্য, পেনশন স্যাংশনিং অথরিটি (PSA) এখন থেকে আবেদন পাঠানোর সময় Principal Accountant General (A&E) কে PDO কলকাতাকে PDA করতে হবে। AG (A&E) PPO ইস্যু করার পর তা PDO কলকাতার নামে অনুমোদন করা হবে। এরপর PDO কলকাতা পেনশনভোগীর পরিচয় যাচাই করে স্বাভাবিক নিয়মে পেনশন দেবে। পেনশনভোগীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাঙ্ক এর e-Kuber প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি টাকা যাবে।

West Bengal Government

আরও পড়ুন: সেপ্টেম্বরে টাকা পেলেও থাকছে চিন্তা! এই ৫ কারণে অক্টোবরে নাও মিলতে পারে অন্নপূর্ণা যোজনা

এতদিন নির্দিষ্ট তফসিলি ব্যাংক মারফত কেএমসি, রাজ্য সরকারি পেনশন বিতরণ করা হত। তবে এখন থেকে তা দেবে পেনশন ডিসবার্সমেন্ট অফিস। জানিয়ে রাখি, কেএমসি বাদে অন্য জেলার পেনশনভোগী ট্রেজারি অফিসার এর ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।