বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় এসে সুপ্রিম নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA (Dearness Allowance) দিতে শুরু করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা ডিএ ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকেছে (West Bengal Government DA)। তবে বাদ অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরাও। এখনও পর্যন্ত বকেয়া ডিএ-র মুখ দেখেন নি তারা।
ডিএ মেটাতে পদক্ষেপ শুরু, কবে সকলে পাবেন? Dearness Allowance
২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার অর্থ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ, যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, এবারে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বাকিরা কবে পাবেন?
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক ছিল। সেই বৈঠকের পর পরই এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাতকারে বলেন, “কলকাতা পুরসভার আওতায় যেসকল বয়স্ক অবসরপ্রাপ্ত কর্মী আছেন তারা একটিও পয়সা পাননি। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে চাইলে বলা হয়, ব্যাঙ্কগুলো এখনও তথ্য পাঠায়নি।”
মলয়বাবু বলেন, “সেই সময় আমি বললাম ডেটা পাওয়ার তো দরকার নেই কারণ যাঁরা অবসর নিয়েছেন তাঁদের তো ফিক্সড পেনশনের ওপর তো বকেয়া হিসেব করে পাঠানো যায়।” এরপরই মলয়বাবু বলেন, “আমরা এটা বলিনি কিন্তু লক্ষ্য করছি যে ব্যাঙ্ক বলছে ফিনান্স হিসেব করে পাঠায়নি। আর আজকে যেটা শুনে আসলাম যে ব্যাঙ্ক নাকি ডেটা পাঠায়নি। এই একটা কন্ট্রোভারসি চলছে। তখন ওনারা বলেছেন আমরা ব্যাঙ্কের সঙ্গে এই ব্যাপারে সাতদিনের মধ্যে কথা বলে জানাব।”

আরও পড়ুন: ঝাড়গ্রামে উন্নয়নের নতুন অধ্যায়, রেল সংযোগ পাচ্ছে জঙ্গলমহলের তিন গুরুত্বপূর্ণ এলাকা
আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া সেই বৈঠকের ৭ দিন হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত এই সকল কর্মীদের বকেয়া ডিএ নিয়ে কোনো আপডেট সামনে আসেনি। চলতি সপ্তাহেই নবান্ন সূত্রে জানা যায়, ব্যাঙ্ক এর দ্বারা যাঁদের পেনশন হয়, তাঁদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্যের হাতে আসার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেই কাজ সম্ভব হয়নি। সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বর্তমানে। অবসরপ্রাপ্তদের একটা অংশকে বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও বাকিরা কবে পাবেন, তা এখনও স্পষ্ট নয়।












