টুপটাপ শুরু, দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর

Published on:

Published on:

south bengal weather(199)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভ্যাপসা গরম রয়েইছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে ভালো। গত দু’দিনে বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তরের (Weather Update) লেটেস্ট আপডেট। হাওয়া অফিস বলছে, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ নিয়ে কী আপডেট? দেখে নিন এক নজরে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather Update

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আপাতত কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলে খানিকটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পরশু থেকে টানা ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

নিম্নচাপ তৈরি হলো বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সতর্কতা। তার সঙ্গে ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে আজ সোমবার মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ অধিক ভিজতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে না। সতর্কতা জারি নেই কোথাও।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সতর্কতা জারি রয়েছে। শুক্র, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। এদিনও সতর্কতা জারি রয়েছে। মোটের ওপর সপ্তাহভর বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

south bengal weather(244)

আরও পড়ুন: ‘আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা! অগাস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজও বৃষ্টির সতর্কতা উত্তরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারের কোথাও কোথাও। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। ওপর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। তার সঙ্গে জেলায় জেলায় বাড়বে ঝোড়ো হাওয়ার দাপটও।