বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প পশ্চিমবঙ্গে ঢোকার ফলে, রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।
আরও পড়ুন: জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান যোজনার জন্যও আবেদন, সঙ্গে অবশ্যই রাখবেন এই ৪ নথি
ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে সর্বত্রই। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

আরও পড়ুন: DA চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর! নয়া নির্দেশিকা জারি নবান্নের
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রাও কমতে পারে কিছুটা।












