দক্ষিণবঙ্গে বর্ষা ভুলে যান! অন্য ‘খেল’ দেখাবে আবহাওয়া: আজকের আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বর্ষা পুরোপুরি এন্ট্রি নিয়েছে রাজ্যে। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে ব্যাপক ঝড়-বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভিন্ন পরিস্থিতি। এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বর্ষা কোথাও কোথাও প্রবেশ করলেও এখনই ভারী বা টানা বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আজ ও আগামীকাল ১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ঝড়ও। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে।

আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে কেবলমাত্র।

বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। তবে গরমের জ্বালা-পোড়া কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই বাড়বে অস্বস্তি। ভ্যাপসা গরম অনুভূত হবে।

south bengal weather(234)

আরও পড়ুন: প্রথম ম্যাচেই এমবাপ্পে ঝড়! সেনেগালকে উড়িয়ে একগুচ্ছ রেকর্ড গড়ে পেলেকে টপকালেন ফ্রেঞ্চ তারকা

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পং-এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতীভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।