‘এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট..,’ সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য

Published on:

Published on:

government employees(52)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ, পে কমিশন সংক্রান্ত জট খুলতে রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) সংগঠনের সাথে সম্প্রতি নজিরবিহীন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিল সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC), ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ। সেই বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে এসেছে নয়া আপডেট।

পে কমিশন নিয়ে আসছে সুখবর | Government Employees

জানা গিয়েছে, বৈঠকে ডিএ ছাড়াও আশ্বাস দেওয়া হয়েছে সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন দ্রুত লাগু করার। ক্ষমতায় এসে ইতিমধ্যেই নয়া পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। তবে তা কবে থেকে কার্যকর হবে সেকথা বলা হয়নি এতদিন। সোমবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন লাগু হবে।

বৈঠক থেকে বেরিয়ে এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সপ্তম বেতন কমিশন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে লাগু করবে বলেছে, এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। ডিসেম্বরের মধ্যেই রিপোর্ট দেবে।’

ডিএ ইস্যুতে সোমবার আলোচনার পর যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, আগামী ২২ তারিখ সুখবর পাবেন সরকারি কর্মীরা। তিনি বলেন, “আলোচনায় সন্তুষ্ট। বকেয়া ৪২ শতাংশ নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামাতে পরবর্তী ক্ষেত্রে যে যে ভাবে কেন্দ্র ঘোষণা করবে সেইটা দেওয়া হোক। আর ৪২ শতাংশ বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান।”

government Employees

আরও পড়ুন: সরকারকে সরাসরি সমস্যার কথা জানাতে চান? চালু নতুন হেল্পলাইন, রইল ফোন নম্বর-ইমেল

তিনি আরও জানান, “মুখ্যমন্ত্রী বলেছেন, ২২ জুন তারিখ যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারিদের একটা ভাল সুখবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়। সমস্তটাই যাতে কর্মচারিদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”