রাত পোহালেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে! লাল সতর্কতা জারি একাধিক জেলায়, আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই ফের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। একাধিক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

বুধবারের পর বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে। ১৩ অগস্ট বৃহস্পতিবার ব্যাপক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বর্ষণের সম্ভাবনা। জারি হয়েছে লাল সতর্কতা। টানা ১৪ তারিখ অবধি হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি হতে পারে। আবার মৌসুমী অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সব মিলিয়ে ঝড়-বৃষ্টির ডবল ডোজ রাজ্যে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে। এইসব জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৪ তারিখ অবধি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস।

south bengal weather(219)

আরও পড়ুন: ই-কেওয়াইসির জন্য কিনতে হবে গ্যাসের পাইপ-বার্নার! অভিযোগে রাস্তা অবরোধ গ্রাহকদের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া।