বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যে। নিম্নচাপের প্রভাবে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিও। আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল ১৫ অগাস্টও কিছুটা একই রকম থাকতে পারে পরিস্থিতি। রাজ্যের অধিকাংশ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার পর্যন্ত। আগামীকাল কোথায় কোথায় ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি? আবহাওয়ার আগাম খবর দেখে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই দুই জেলায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির চলবে। বৃষ্টির পাশাপাশি এদিন একাধিক জেলায় ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামীকাল ১৫ অগাস্ট জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও। এদিন আবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং দাপট কিছুটা কমবে। রবিবার ফের বাড়তে পারে বর্ষণ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল
কলকাতাও আগামীকাল স্বাধীনতা দিবসের দিন হালকা থেকে মাঝারি ভিজতে পারে। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়তে পারে। এরপর সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে। উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা।













