বাংলাহান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই ভিজছে রাজ্য (West Bengal Weather)। সকাল থেকে বৃষ্টি শুরু। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা। রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কোন কোন জেলায় রয়েছে সতর্কতা? বাইরে বেরোনোর আগে অবশ্যই জানুন।
আবহাওয়ার খবর | West Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তাই দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দফায় দফায় বৃষ্টি হলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে বজায় থাকবে অস্বস্তিকর গরম।
এদিন বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা অধিক। যদিও কোথাও ভারী বৃষ্টি বা দুর্যোগের সতর্কতা নেই এদিন। আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
মঙ্গলবার জেলায় জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা। ২১ জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: রাজ্যে শুরু হচ্ছে বেকারভাতার আবেদন! ‘যুবশক্তির’ জন্য কী কী নথি লাগছে? জেনে নিন
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আজ রবিবার প্রবল বৃষ্টির লাল সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এছাড়া দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুর জেলায়।













