নিম্নচাপের অ্যাকশনে দুপুরেই নামবে আঁধার! ভারী বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের সাত জেলায়

Published on:

Published on:

south bengal weather(249)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। আগামী কয়েক ঘণ্টায় তা গভীর নিম্নচাপের রূপ নেবে। এদিন বিকেলের মধ্যেই গভীর নিম্নচাপ ঢুকে যাবে স্থলভাগে। যার জেরে ঝড়-বৃষ্টি চলবে সর্বত্র। (West Bengal Weather Update)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া এই দুই জেলায়। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বেশি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামীকাল মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কমতে পারে বুধবার থেকে। মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশে রয়েছে। বৃষ্টির দাপট কমলে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

south bengal weather(244)

আরও পড়ুন: ‘KMC এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাঁরা..,’ বকেয়া DA নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে টানা সাতদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের। সোম ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টিতে ভিজতে পারে। জারি রয়েছে সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙে ভারী বৃষ্টির কড়া সতর্কতা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আপাতত ঝড়বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই।