যুবপ্রজন্মের হাতেই দেশের রাশ! জাতীয় ভোটার দিবসে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী?

Published on:

Published on:

What message did the Prime Minister of India give on National Voters' Day
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ জাতীয় ভোটার দিবস (National Voters’ Day)। ভারতের (India) যুবসমাজের কাছে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী। আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জাতীয় ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের কাছে শুভেচ্ছা জানিয়েছেন। ভোট (Vote) দান যে শুধু সাংবিধানিক (Constitutional) অধিকার নয়, পবিত্র কর্তব্য এটা তিনি জোর দিয়ে বলেন।

ভারতের (India) যুবসমাজ কে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী ভোটারদের দেশের উন্নয়ন যাত্রার ভাগ্যবিধাতা বলে অভিহিত করেছেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী প্রথমবার ভোট দেওয়ার যে আনন্দ সে বিষয়ে বার্তা দেন। বলেন গণতন্ত্রে ভোটার হওয়া সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। তাই এই মুহূর্তগুলিকে উদযাপন করতে হবে।

মোদী নির্বাচনকে গণতন্ত্রের উৎসব হিসেবে তুলে ধরে বলেন যে, হিমালয় থেকে দ্বীপ অঞ্চল পর্যন্ত বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের যে নাগরিকরা, তারা তাদের মতামত জানানোর জন্য উৎসাহেব সঙ্গে এতে অংশগ্রহণ করে। তিনি নারী শক্তির উপরও জোর দিয়েছেন। প্রতিবছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। গণতন্ত্রের উদযাপন করতে এই দিনটি ভারতে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসকে চিহ্নিত করে, যা ২৫ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল সরকারি বিজ্ঞপ্তি অনুসারে।

আরও পড়ুন:একঘেয়ে আটা-ময়দার লুচি খেতে খেতে বিরক্ত, বানিয়ে ফেলুন চিড়ে দিয়ে লুচি

ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতে প্রধানমন্ত্রী একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি, কেউ আশেপাশের ভোটার হিসেবে প্রথমবার যদি নাম নথিভুক্ত করেন তাহলে আনন্দের সঙ্গে আহ্বান জানান। ভারতের গণতন্ত্রকে বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি। এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্বকেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। উৎসাহ প্রদানের কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে, প্রথমবার ভোটার হলে তাদের নিয়ে উদযাপন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:সরস্বতী পুজোয় একসঙ্গে পালানোর প্ল্যান, প্রথমবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে হাওড়ার যুবক

What message did the Prime Minister of India give on National Voters' Day

এছাড়া ভোটাধিকার প্রয়োগে নারী শক্তির অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সচেতনা তৈরি করতে তিনি যুবসমাজকে মাই ইয়ং ইন্ডিয়া প্লাটফর্মে যোগদানের আবেদন জানান। তিনি ভারতে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত সকলকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান, সেইসঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। নির্বাচন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার চেষ্টা করছে সেটা তুলে ধরেন তিনি তার পোস্টে। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন।