বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। এপ্রিলেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই সঙ্গে প্রশ্ন উঠছে কবে বেরোবে মাধ্যমিকের (Madhyamik) ফলাফল? ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল ১২ তারিখ। কবে বেরোবে রেজাল্ট?
মাধ্যমিকের (Madhyamik) ফল প্রকাশ কবে?
মাধ্যমিকের ফল সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও মনে করা হচ্ছে মে মাসে হতে পারে ফল প্রকাশ। তবে মে তেই রয়েছে বিধানসভার ফল ঘোষণা। তাই মনে করা হচ্ছে, ৪ মে বিধানসভার ফল ঘোষণার পরেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

কতজন পরীক্ষার্থী ছিল: এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র ছিল এবং ৫,৪৪,৬০৬ জন ছাত্রী। মোট ২৬৮২ টি পরীক্ষা কেন্দ্র ছিল। জানা গিয়েছে, পরীক্ষার ফলাফলের জন্য মোট ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করছেন, ৫২ হাজার এক্সামিনারও রয়েছেন।
আরও পড়ুন : সিমের মতোই বদলানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নম্বর থাকবে একই, বড় উদ্যোগ RBI-এর
কোথায় দেখা যাবে ফল: মাধ্যমিকের (Madhyamik) ফলাফল জানা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে। বিভিন্ন মোবাইল অ্যাপেও দেখা যাবে ফলাফল।
আরও পড়ুন : মুক্তির ১৮ দিন পরেও অপ্রতিরোধ্য রণবীর, এবার বাহুবলী-পুষ্পাকেও টেক্কা দেবে ‘ধুরন্ধর ২’?
আরও জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে বদল আসতে চলেছে মাধ্যমিকে। বাংলা, বিজ্ঞানের মতো কিছু বিষয়ে আসছে বদল। ২০২৭ সালে সংশোধিত সিলেবাস চালু করে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।












