বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বিভিন্ন কাজে ডিজিটাল বার্থ সার্টিফিকেট (Digital Birth Certificate) দরকার হয়। তবে গত কয়েক মাস ধরে এই প্রক্রিয়া বন্ধ ছিল। অবশেষে ফের কৃষ্ণনগর পুরসভায় (Krishnanagar Municipality) ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার কাজ শুরু হয়েছে। এর জন্য কী কী নথিপত্র লাগছে জেনে নিন।
ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে কী কী নথি লাগছে? | (Digital Birth Certificate)
বর্তমানে ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা সহ নানা কাজে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দরকার হয়। ফলে বেশ কয়েক মাস ধরে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। অবশেষে ফের এই প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
আরও পড়ুনঃ নাম-প্রতীকের পর প্রার্থী হারালেন মমতা! মনোনয়ন প্রত্যাহার করলেন নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা
মঙ্গলবার সকাল থেকেই কৃষ্ণনগর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা এই পরিষেবা নিতে পুরসভায় ভিড় করেছিলেন। কারোর সন্তানের স্কুলে ভর্তি হওয়ার জন্য দ্রুত ডিজিটাল বার্থ সার্টিফিকেট দরকার। কেউ আবার পুরনো বার্থ সার্টিফিকেটে নামের বানান বা অন্য কোনও তথ্যের ভুল ঠিক করাতে চাইছেন।
পুরসভা সূত্রে খবর, ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে সাদা কাগজে নিজের মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে। সেই সঙ্গেই ম্যানুয়াল বার্থ সার্টিফিকেটের জেরক্স, মা ও বাবার আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। যাবতীয় প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর পুরসভার তরফে বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার কাজ শুরু হবে।

বর্তমানে শিক্ষা সংক্রান্ত কাজ, বিভিন্ন সরকারি পরিষেবা সহ নানা কাজে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দরকার হয়। বেশ কয়েক মাস ধরে কৃষ্ণনগর পুরসভায় ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার কাজ বন্ধ ছিল। ফের সেই কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।













