বাংলাহান্ট ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 202) মানে শুধু একটা পার্বণ নয় বাঙালিদের কাছে। ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে চলতে থাকে পেটপুজোও। আমিষ নিরামিষ সবই খাওয়া হয় কবজি ডুবিয়ে। মূলত ষষ্ঠী এবং অধিকাংশ মানুষ নিরামিষ খান। বাকি দিনগুলিতে চুটিয়ে চলে আমিষ। বিশেষ করে নবমীতে অনেকের বাড়িতেই মাটন বাঁধাধরা। কিন্তু পুজোর কটা দিন আমিষ নিরামিষ নিয়ে কিছু নিয়ম রয়েছে। পুজোর কোন দিন কোনটা খাওয়া বারণ?
দুর্গাপুজোয় (Durga Puja 2026) কোনদিন কোনটা খাওয়া বারণ
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দুর্গাষষ্ঠীতে নিমপাতা খেতে নেই। এই দিনে নিমপাতা খাওয়ার সঙ্গে সন্তানের মঙ্গল অমঙ্গল জড়িয়ে রয়েছে। সপ্তমীর দিন তাল খেতে বারণ করা হয়। এই দিনে তাল খেলে শারীরিক ক্ষয় হতে পারে বলে মনে করা হয়।

অষ্টমীতে বারণ কী: মহাষ্টমী মানেই সকালে অঞ্জলি দিয়ে দুপুরে লুচি সঙ্গে ছোলার ডাল বা আলুর দম। কিন্তু ডালে দেওয়া যাবে না নারকেল। মনে করা হয়, এদিন নারকেল খেলে বুদ্ধিনাশ হতে পারে।
আরও পড়ুন : মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন! ৫২,৮৭৭ কোটি টাকায় বিক্রি হচ্ছে এই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব
কী কারণ নেপথ্যে: নবমীতে (Durga Puja 2026) লাউ খেতে বারণ করা হয়। অনেকের মতে, এদিন লাউ খাওয়া মানে গুরুতর অপরাধ। দশমীতে মা দুর্গার বিদায়। এদিন কলমী শাক না খাওয়ার রীতি রয়েছে। মনে করা হয়, এদিন কলমী শাক খাওয়া গোহত্যার সমান।
আরও পড়ুন : অচেনা নম্বর থেকে কল এলেই ফুটে উঠবে নাম, এই তারিখ থেকেই বদলাচ্ছে নিয়ম
এছাড়াও শোনা যায়, তৃতীয়ায় পটল, চতুর্থীতে মুলো, পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একাদশীতে শিম খাওয়া উচিত নয়।














