সব চিকিৎসার কভার নয়, কোন কোন ক্ষেত্রে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা? জেনে রাখুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই এতদিন আটকে থাকা একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প চালু হয়েছে। তার মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Yojana)। আগামী ১ জুন পশ্চিমবঙ্গে চালু হবে এই প্রকল্প। এই প্রকল্পে উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, রাজ্যের একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। তবে সব রোগের চিকিৎসা কিন্তু এই প্রকল্পের আওতায় মিলবে না।

আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) বাইরে কোন চিকিৎসা?

কিছু নির্দিষ্ট চিকিৎসা এবং পরিষেবা এই প্রকল্পের আওতার বাইরে রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে ওপিডি চিকিৎসা। শুধুমাত্র ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে বাড়ি এলে তার খরচ আয়ুষ্মান যোজনার মধ্যে পড়ে না। শুধুমাত্র টেস্টের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, যদি না তা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়।

Which services are not under ayushman bharat yojana

কী কী চিকিৎসায় কভার নয়: দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ঠিক রাখতে ভিটামিন, টনিক এবং সাপ্লিমেন্টের খরচ আয়ুষ্মান ভারত প্রকল্পে মেলে না। তবে যদি গুরুতর অসুস্থতার চিকিৎসার (Ayushman Bharat Yojana) সময় চিকিৎসক প্রয়োজনীয় বলে লিখে দেন সেক্ষেত্রে মিলতে পারে কভারেজ। এছাড়া রুটিন দাঁতের চিকিৎসা, যেমন দাঁত পরিষ্কার, নিয়মিত চেকআপ বা ক্যাভিটি ফিলিং এই প্রকল্পের আওতায় নয়। যদিও দুর্ঘটনা, টিউমার বা গুরুতর আঘাতের কারণে দাঁত বা চোয়ালের চিকিৎসার প্রয়োজন হলে তা আয়ুষ্মান ভারতের আওতায় পড়বে।

আরও পড়ুন : ওয়েটিং লিস্ট থেকে এসিতে ভ্রমণের সুযোগ, ট্রেনের টিকিট বুকিংয়ে এই অপশন বাছলেই নিশ্চিন্ত

প্রজনন চিকিৎসায় কভার নয়: আয়ুষ্মান ভারতের আওতায় আইভিএফ এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসার সুবিধা পাওয়া যায় না। পাশাপাশি কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন, ট্যাটু রিমুভাল এই যোজনার অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন : গর্ভবতী হলেই টাকা দেবে সরকার, কীভাবে করবেন আবেদন?

উল্লেখ্য, মূলত সমাজের অর্থনৈতিক ভাবে দুর্বল অংশের মানুষদের জন্য তৈরি আয়ুষ্মান ভারত যোজনা। সরকারি কর্মচারী, আয়করদাতা, ESIC সুবিধাভোগী এবং যাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয় তারা এই আয়ুষ্মান কার্ড পাবেন না।