যাদের বিরুদ্ধে গত ৩২ বছরে হকি বিশ্বকাপে জেতেনি ভারত! এবার সেই দলেরই মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া

Published on:

Published on:

Which team will India face on Monday in the Hockey World Cup 2026?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর হকি বিশ্বকাপ (Hockey World Cup 2026) ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসের যৌথ আয়োজনে গত ১৫ অগাস্ট থেকে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত চলা এই টুর্নামেন্টের সূচনাতেই ভারতীয় পুরুষ দল (India Men’s National Field Hockey Team) বাজিমাত করেছে। গত শনিবার ওয়েলসের বিরুদ্ধে এক বিশাল জয় দিয়ে টিম ইন্ডিয়া টুর্নামেন্ট শুরু করে। আমস্টেলভিনের ওয়াগনার হকি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের এই ম্যাচে ভারতীয় দল ৩-১ গোলে জয়লাভ করে। ভারতীয় দলের এই জয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতীয় অধিনায়ক পেনাল্টি কর্নার থেকে করেন ২ টি গোল। এছাড়াও, সঞ্জয় রানা ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন।

বিশ্বকাপে (Hockey World Cup 2026) ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় হকি দল:

জানিয়ে রাখি যে, ‘ডি’ পুলে থাকা ভারতীয় দল আগামী সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে, ওয়েলসের বিরুদ্ধে জয়ের মতোই ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলকে একটি বড় জয় পেতে হবে। তবে, ওয়েলসের চেয়ে ইংল্যান্ড ভারতীয় দলের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ইতিমধ্যেই পাকিস্তানকে ৪-১ গোলে পরাজিত করেছে।

Which team will India face on Monday in the Hockey World Cup 2026?

হকিতে ভারত বনাম ইংল্যান্ডের পরিসংখ্যান: উল্লেখ্য যে, এখনও পর্যন্ত এই দুই দলের মধ্যে মোট ১৪১ টি ম্যাচ খেলা হয়েছে। যেখানে জয়ের পরিসংখ্যানের দিক থেকে ইংল্যান্ড এগিয়ে আছে। ইংল্যান্ড ৯০ টি ম্যাচে জিতেছে। আর ভারতীয় দল জিতেছে ২৮ টি ম্যাচ। অপরদিকে, ২৩ টি ম্যাচ ড্র হয়েছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি! সফল বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক বিমানের প্রথম উড়ান, খরচ মাত্র ৫ ডলার

এদিকে, হকি বিশ্বকাপ টুর্নামেন্টে ইংল্যান্ড ও ভারত ৯ টি ম্যাচ খেলেছে। যেখানে ইংল্যান্ড ৪ টি ম্যাচে জিতেছে, আর ভারতীয় দল জিতেছে ৩ টি ম্যাচে। ২ টি ম্যাচ টাই হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ ৩ টি গোল করেছে ইংল্যান্ড। অপরদিকে ভারত করেছে ৪ টি গোল। একে অপরের বিরুদ্ধে ইংল্যান্ড ও ভারত উভয়েই ১৫ টি করে গোল করেছে।

আরও পড়ুন: ২০ বছরের পুরনো নিয়ম পরিবর্তন সরকারের! এবার টিভিতে আরও বেশি সময় ধরে দেখা যাবে বিজ্ঞাপন?

জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ বিশ্বকাপ জয় এসেছিল ১৯৯৪ সালে। বিশ্বকাপে বরাবরই ভারত ও ইংল্যান্ডের মধ্যে কঠিন লড়াই পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, আগামী সোমবারের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হলে হরমনপ্রীত ও তাঁর দলকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। উল্লেখ্য যে, ভারতীয় দল ১৯৭৫ সালের পর থেকে হকি বিশ্বকাপে কোনও পদক জেতেনি।