বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের যুবক যুবতীদের জন্য আনা হয়েছে ‘যুব সাথী প্রকল্প’ (Yuva Sathi)। এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে পাবেন যুবক যুবতীরা। আবেদন প্রক্রিয়া শুরু হতেই প্রায় ১০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে গিয়েছে বলে খবর। সরকারি কর্মচারী বা সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবে না তা আগেই জানানো হয়েছে। কিন্তু যারা বেসরকারি কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী, তারা কি পাবেন যুবসাথীর সুবিধা?
বেসরকারি চাকরিজীবীরা পাবেন যুব সাথী (Yuva Sathi) ভাতা?
বেসরকারি কর্মচারীরা যুবসাথীর সুবিধা পাবেন কিনা তা নিয়ে রয়েছে ধন্দ। উল্লেখ্য, যুবসাথীর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাশ করতে হবে, বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে।

কী রয়েছে বিজ্ঞপ্তিতে: পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও উল্লেখ রয়েছে, আবেদনকারীকে কর্মহীন হতে হবে। অর্থাৎ হিসেব মতো, বেসরকারি চাকুরেরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে বেসরকারি চাকরির ক্ষেত্রেও বেশ কিছু ভাগ রয়েছে। যারা অনুমোদিত সংস্থার কর্মী, তারা PF এর মতো অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তবে অসংগঠিত কর্মীরা এই সমস্ত সুযোগ সুবিধা পান না। তারা অনেক সময়ই নগদে মজুরি পেয়ে থাকেন। ফলত তাদের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে তা এখনও স্পষ্ট নয়। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে বেকার হলেই এই ভাতার সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন : আবেদন করলেও ঢুকবে না টাকা, এই একটি ভুলে বাতিল হতে পারে যুবসাথীর অ্যাপ্লিকেশন
কীভাবে করবেন আবেদন: বিভিন্ন জেলায় জেলায় যুবসাথী (Yuva Sathi) ক্যাম্প গঠন করা হয়েছে, যেখানে চলছে আবেদন প্রক্রিয়া। তবে ফর্ম ফিল আপের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। এর জন্য প্রথমেই যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করলে খুলবে অপর একটি পেজ।
আরও পড়ুন : বিদ্যা ব্যানার্জীর কাছে গোহারান হার ‘পরিণীতা’র, আরও কমল ‘পরশুরাম’এর নম্বর, TRP-তে বড় অঘটন
মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে সেখানে। এরপরেই পাওয়া যাবে ফর্ম। প্রয়োজনীয় নথি দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে।
















