পেনশন নিয়ে বড় খবর! ১৭ অগস্ট দেশজুড়ে পথে নামছে BMS, বাড়বে কি ন্যূনতম পেনশন?

Published on:

Published on:

Will the minimum pension increase due to BMS protests?
Follow

বাংলা হান্ট ডেস্ক : পেনশন (Pension) বৃদ্ধির সুবিধা বাড়াতে দেশজুড়ে আন্দোলনের পথে নামছে ভারতীয় মজদুর সংঘ (BMS)। PF-এর পেনশন বৃদ্ধি থেকে ESI-এর সুবিধার আয়সীমা বাড়ানো—একাধিক দাবিকে সামনে রেখে আগামী ১৭ অগস্ট প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপি ঘনিষ্ঠ এই শ্রমিক সংগঠন। দীর্ঘদিন ধরে EPS-95 পেনশনভোগীরা যে দাবিগুলি নিয়ে আন্দোলন করে আসছেন, তার বেশ কিছু বিষয় এবার নিজেদের কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে BMS। ফলে পেনশন ইস্যুতে নতুন করে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পেনশন (Pension) বৃদ্ধি করতে প্রতিবাদ কর্মসূচি

অবসর নেওয়ার পর মাসে যে পরিমাণ পেনশন হাতে আসে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে EPS-95-এর আওতাভুক্ত পেনশনভোগীদের মধ্যে। তাঁদের বক্তব্য, বর্তমান পেনশনের অঙ্কে সংসারের নিত্যপ্রয়োজন মেটানো তো দূরের কথা, অনেক ক্ষেত্রে চিকিৎসার খরচ চালানোও কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করে আসছেন তাঁরা।

এই দাবির অন্যতম প্রধান মুখ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। মহারাষ্ট্রের বুলদানায় সংগঠনের সদস্যরা দীর্ঘ সময় ধরে রিলে অনশন চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে সভা ও বিক্ষোভের পাশাপাশি দিল্লিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। BMS সংগঠনটি আগে PF-এর আওতাভুক্ত কর্মীদের ন্যূনতম মাসিক পেনশন ৫,০০০ টাকা করার দাবি জানিয়েছিল। এখন সেই অঙ্ক বাড়িয়ে ৭,৫০০ টাকা করার দাবি সামনে আনা হচ্ছে বলে সূত্রের খবর।শুধু পেনশন বাড়ালেই হবে না, অবসরপ্রাপ্তদের জন্য DA এবং চিকিৎসা সংক্রান্ত সুবিধা নিশ্চিত করার কথাও বলা হচ্ছে।

কর্মরত শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিষয়টিও সামনে রাখা হবে এদিনের কর্মসূচিতে। ESI-এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে বর্তমান বেতনসীমা নিয়ে সংগঠনের আপত্তি রয়েছে। বর্তমানে মাসে ২১ হাজার টাকা পর্যন্ত উপার্জনকারী কর্মীরা ESI-এর আওতায় আসেন। BMS চাইছে, সেই সীমা বাড়িয়ে ৪২ হাজার টাকা করা হোক।

বর্তমানে PF-এর সুবিধার ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা ১৫ হাজার টাকা। BMS-এর প্রস্তাব, সেটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করা প্রয়োজন। বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সীমা পুনর্নির্ধারণ করা দরকার। রাজনৈতিক ভাবে এই কর্মসূচির গুরুত্বও কম নয়। কারণ, দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও EPS-95 পেনশনভোগীরা এখনও প্রত্যাশিত সিদ্ধান্ত পাননি বলে অভিযোগ।

Will the minimum pension increase due to BMS protests?

আরও পড়ুন : ব্যাঙ্কের কাজ আছে? আগামী সপ্তাহের ছুটির দিনগুলি আগে জেনে রাখুন

উল্লেখ্য, এবার এই সকল ইস্যুতে বিজেপি ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন সরাসরি পথে নামায় কেন্দ্রের উপর চাপ আরও বাড়তে পারে। ১৭ অগস্টের বিক্ষোভের পর সরকার এই দাবিগুলি নিয়ে কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও পেনশনভোগী মহলের।