৩৭ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হল সতর্কতা

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির দাপট আপাতত শেষ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গরম বাড়ছে, আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

চলতি সপ্তাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সাথে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই। ফলত চরম গরমে দুর্ভোগ বাড়বে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে আপাতত কিছু দিন শুষ্ক পশ্চিমি এবং উত্তর-পশ্চিমি হাওয়া বয়ে যাবে। যার কারণে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার আবহাওয়ার সতর্কতা রয়েছে একাধিক জেলায়।

আরও পড়ুন: প্রথম ম্যাচে উভয় দলই পরাজিত! KKR-SRH ম্যাচে কেমন হবে দুই দলের প্লেয়িং ইলেভেন?

এদিন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এরপর শুক্রবার ও শনিবার এই সতর্কতা থাকছে কলকাতা, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

South Bengal Weather Update today 23rd March 2026

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তারপর থেকে সর্বত্র তাপমাত্রা বাড়বে।