গরমের মাঝেই কিছুক্ষণে ঝেঁপে বৃষ্টি! রবিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(222)
Follow

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তীব্র গরমে পুড়ছে রীতিমতো। দিনের বেলায় তাপ আর অস্বস্তির জেরে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, গরম আরও বাড়বে ক্রমে। তবে এরই মাঝে রয়েছে কিছুটা স্বস্তির খবর। রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজও সামান্য ভিজতে পারে কয়েকটি জেলা। তার জেরে কী অস্বস্তি কিছুটা কমবে? আবহাওয়ার আপডেট রইল।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে রবিবার থেকে চলবে ঝড়বৃষ্টির ডবল ডোজ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস। কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ও বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে। ফলত গরম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায়। এরপর সোমবার নাগাদ বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামীকাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। তার আগে আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে বৃষ্টি হতে পারে।

South Bengal Weather rain continues to loom when will the rains ease in the state

আরও পড়ুন: ‘২৯৩ কেন্দ্রে বিজেপি বিরোধিতা করলেও পানহাটিতে..,’ অভয়ার মাকে নিয়ে বড় কথা বলে দিলেন শতরূপ

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।