টানা সাতদিন চলবে ব্যাপক ঝড়-বৃষ্টি! সোমে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাড়ছে গরম, রাজ্যে বর্ষার প্রবেশ হয়নি এখনও। তবে তার আগেই ফের তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ভিজবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির কারণে কিছুটা অস্বস্তি কমবে দক্ষিণবঙ্গে। আগামীকাল কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া? জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সমানে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস টানা ভিজতে পারে দক্ষিণবঙ্গ। রাত পোহালে বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। সোমবারের জন্য একাধিক জেলায় সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস।

আগামীকাল বৃষ্টি হতে পারে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিছু অংশ ভিজতে পারে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই ভিজতে পারে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় কমতে পারে সামান্য তাপমাত্রাও। তবে সপ্তাহজুড়ে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

south bengal weather(238)

আরও পড়ুন: দেশের নিরাপত্তায় বড় পদক্ষেপ! ২৪৪ টি জেলায় অত্যাধুনিক এয়ার-রেড ওয়ার্নিং সিস্টেম স্থাপনের উদ্যোগ কেন্দ্রের

এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল সোমবার উত্তরের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। এ ছাড়া ভিজবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার সহ বাকি গুলিও। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।