মাসে মাসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাবে সরকার, কীভাবে মিলবে সুবিধা?

Updated on:

Updated on:

Women will get Rs 1500 per month in Government scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক : মধ্যপ্রদেশ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প (Government Scheme) ‘লাডলি বেহেন যোজনা’ বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক ভরসা হয়ে উঠেছে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা, এই প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে ১.২৫ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এই প্রকল্প নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে— কারা এই প্রকল্পের জন্য যোগ্য বা কীভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে।

‘লাডলি বেহেন’ সরকারি প্রকল্প (Government Scheme)

মধ্যপ্রদেশ সরকার ২০২৩ সালের জুন মাসে এই প্রকল্প চালু করে। রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে শুরু হওয়া এই প্রকল্পে প্রথমদিকে মাসিক ১,০০০ টাকা করে দেওয়া হত। পরে ২০২৩ সালের অক্টোবর মাসে সেই পরিমাণ বাড়িয়ে ১,২৫০ টাকা করে দেওয়া হয়। আবার, ২০২৫ সালের নভেম্বর থেকে এই টাকা আরও বাড়িয়ে প্রতি মাসে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় কারা এই নিয়ে বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। সরকারি স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা, যারা আয় প্রদান করেন- এমন পরিবার এই সুবিধার আওতায় পড়বেন না।

বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে, এমনকি তাদের পরিবারের কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। বিবাহিত মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সময় স্বামীর আয়ও হিসাবের মধ্যে ধরা হবে।

এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য কোন কোন কথা মাথায় রাখতে হবে সেই প্রসঙ্গে সরকার তথ্য প্রকাশ করেছে। বিস্তারিত সেই তথ্যে বলা হয়েছে, লাডলি বেহেন প্রকল্পে আবেদনকারীকে মধ্যপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আওতাভুক্ত মহিলার বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। এমনকি পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। পরিবারের নামে চার চাকার গাড়ি থাকা চলবে না। পরিবারের জমির পরিমাণ ৫ একরের কম হতে হবে। আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

Women will get Rs 1500 per month in Government scheme

আরও পড়ুন : রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

রাজ্য সরকারের ক্যাম্পে গিয়ে এই আবেদন করা যাবে। এছাড়াও সরকারি পোর্টাল cmladlibahna.mp.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, জমির নথি এবং আয়ের স্বঘোষণাপত্র জমা দিতে হয়। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় ৩০ দিন সময় লাগে। অনুমোদনের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।