যুবসাথীর টাকা এখনও আসেনি? WhatsApp-এ চেক করুন পেমেন্ট ডেট ও স্ট্যাটাস—জেনে নিন নম্বর

Published on:

Published on:

Yuva Sathi money hasn't arrived check on whatsApp in this way
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ ও সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের তরফ থেকে এই হেল্প ডেক্সট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবসাথীর টাকা আসেনি? এই ভাবে WhatsApp-এ চেক করুন (Yuva Sathi)

যুবসাথী প্রকল্পে বিপুলসংখ্যক যুবক-যুবতী আবেদন করেছেন। এই আবেদনের স্ট্যাটাস জানার জন্য বহু মানুষের মনে একাধিক প্রশ্নের সৃষ্টি হচ্ছে। এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নামা হল এক বিশেষ উদ্যোগ।

Yuva Sathi money hasn't arrived check on whatsApp in this way

আরও পড়ুন: মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, পশ্চিম এশিয়ায় CBSE কীভাবে খাতা দেখা হবে জানাল বোর্ড

জানা যায় প্রশাসনের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই হেল্পলাইন নম্বর এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আপনি যাবতীয় এই প্রকল্পের সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।

যার জন্য আপনাকে ৬২৯২২৪৮৮৮ এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়াও আপনি নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমে আপনার সকল প্রশ্ন গুলো করতে পারবেন। পাশাপাশি তার উত্তর পাবেন।

রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা তাদের আপডেট জানার জন্য এখন থেকে আর জেলা বা ব্লক অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। বাড়িতে বসেই এই প্রকল্পের সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন। এছাড়া এই নম্বরটি শনি ও রবিবার বাদ দিয়ে পাশাপাশি সরকারি ছুটি বাদ দিয়ে সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকবে।

এছাড়াও সরকারি নির্দেশে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। এই নিয়মের ফলে আপনি সহজেই যুবতী প্রকল্পের স্ট্যাটাস কোন অসুবিধা ছাড়াই দেখতে পাবেন। পাশাপাশি এর ফলে এই প্রকল্পের কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে (Yuva Sathi)।