বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi Scheme)। এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই নানা রকম সমস্যা ও অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের দ্রুত সমাধান করার জন্য প্রশাসনের তরফ থেকে হেল্পডেস্ক নম্বর চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবসাথীর আবেদন নিয়ে ধোঁয়াশা সব আপডেট কোথায় পাবেন? (Yuva Sathi Scheme)
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে যুব সাথী প্রকল্পের (Yuva Sathi Scheme) কথা ঘোষণা করা হয়েছিল। ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যুবক-যুবতী এই প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করেন। তবে এতে এত বিপুলসংখ্যক আবেদনের কারণে অনেকেই নিজেদের নথিপত্র যাচাইয়ের আপডেট ঠিকমতো পারছিলেন না।

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে চাপ! এক সপ্তাহের মধ্যেই দ্বিগুণ ধাক্কা, অটোর LPG গ্যাসে দাম বাড়ায় বাড়ছে উদ্বেগ
এবার সেই সকল সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে হেল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সুবিধা পেতে হলে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। পাশাপাশি এই নম্বরটি সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকবে।
এছাড়াও সরকারি ছুটি এবং শনি ও রবিবার বাদ দিয়ে এই পরিষেবা প্রতিদিন পাওয়া যাবে বলে পর্ষদের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম ও যোগাযোগ ব্যবস্থা কার্যকারী থাকবে। একই সঙ্গে নির্দেশিকা অনুযায়ী, প্রকল্প সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য আবেদনকারীরা ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি বরাদ্দ করা হয়েছে।
আবেদনকারীরা এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের অভিযোগ বা জিজ্ঞাসা জানাতে পারবেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিক ও লিখিত ও যোগাযোগের সুবিধার জন্য নির্দিষ্ট একটি মেল আইডি প্রদান করা হয়েছে। এর ফলে লিখিত অভিযোগ জমা দেওয়া আরও বেশি সহজ হবে বলে জানিয়েছে প্রশাসন (Yuva Sathi Scheme)।












