বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi) প্রকল্প নিয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মার্চ থেকেই এই প্রকল্পের (Government Scheme) আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এপ্রিলেও ভাতা পেতে শুরু করেছেন অনেকে। জানা যাচ্ছে অনেক আবেদনকারীর মোবাইলে তাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা ক্রেডিট হওয়ার মেসেজ চলে এসেছে। আবার অনেকেরই আসেনি।
কারা আগে পাচ্ছেন যুবসাথীর টাকা? Yuvasathi
অনেকেরই মনে প্রশ্ন, অনলাইনে আবেদন করলে কি বেকারভাতা আগে টাকা পাওয়া যাচ্ছে? অফলাইনে আবেদন করলে দেরি হচ্ছে? যুবসাথীতে যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণে তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ তাঁদের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে।
বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন, অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে। আবেদনপত্রের তথ্য ডেটা এন্ট্রি করে ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। সেই কারণে টাকা ঢুকতেও দেরি হচ্ছে।
জানিয়ে রাখি, আবেদনকারীদের মাথায় রাখতে হবে সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে অনেক সময় বিলম্ব হয়। সম্প্রতি রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়ার গতি কিছুটা শ্লথ হয়েছিল। আবার নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব চলার কারণেও অনেকটা সময় লেগে যাচ্ছে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে।

আরও পড়ুন: ‘মেগা প্রতিশ্রুতি’! DA থেকে ফ্রি যাতায়াত, বিজেপির ইস্তাহারে চমকের তালিকার আর কী কী?
আবার প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ভাতার টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। সবার টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই অনেকের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।













