যুবসাথীতে এখনও মেলেনি টাকা? কবে মিলবে? বেকারভাতা নিয়ে নয়া আপডেট

Published on:

Published on:

Yuvasathi(2)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটবঙ্গে চর্চার শিরোনামে রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে। কিন্তু আবেদন করার পরও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। খুব স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে তাদের। কবে মিলবে বেকারভাতা (Yuvasathi Scheme)? এপ্রিলে কী দু’মাসের টাকা একসাথে?

বেকারভাতার টাকা কবে মিলবে? Yuvasathi

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সবার টাকা একদিনে দেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে, ফলত কারও কারও ক্ষেত্রে দেরি হচ্ছে কিছুটা। যুবসাথীতে যাঁরা অনলাইনে আবেদন করছিলেন, তাঁদের ডেটা সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাওয়ার কারণে তাঁরা আগে টাকা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ তাঁদের আগে ভেরিফিকেশন হয়ে গিয়েছে।

বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন, অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে নথি সিস্টেমে আপলোড ও যাচাই করতে বেশ খানিকটা সময় বেশি লাগছে। আবেদনপত্রের তথ্য ডেটা এন্ট্রি করে ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। সেই কারণে টাকা ঢুকতেও দেরি হচ্ছে।

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে ‘যুবসাথী’র টাকা সরাসরি আবেদনকারীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। যাঁরা এখনও কোনো কারণে টাকা পাননি তাদেরচিন্তা করার মত কিছু নেই। কারণ একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যুবসাথীতে সকলে টাকা পাবেন। যাঁরা পাননি তাঁদেরও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে ভাতা।

জানিয়ে রাখি, আবেদনকারীদের মাথায় রাখতে হবে সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে অনেক সময় বিলম্ব হয়। সম্প্রতি রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়ার গতি কিছুটা শ্লথ হয়েছিল। আবার নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব চলার কারণেও অনেকটা সময় লেগে যাচ্ছে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে।

আরও পড়ুন: জুলাই মাসে শুরু পবিত্র অমরনাথ যাত্রা, কবে কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।