বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ‘যুবসাথী’ প্রকল্প (Yuvasathi Scheme) ব্যাপক সাড়া পেয়েছে। ১৬ তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হতেই বিভিন্ন জেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বহু তরুণ-তরুণী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। কয়েক দিনের মধ্যেই আবেদন সংখ্যা ৪২ লক্ষ পার করেছে।
যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন সংখ্যা ও জেলা ভিত্তিক হিসাব
শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পে (Yuvasathi Scheme) ২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ৪২,৪৪,৬৫৭টি। শুধু ওই দিনেই নতুন করে আবেদন পড়েছে ৬,১৬,০২১টি। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে, ৪,৪৩,৫১৮টি। শুধু একদিনেই সেখানে ৬৯,৬২৩টি নতুন আবেদন জমা পড়েছে।
১৮ তারিখের হিসাব অনুযায়ী, দু’দিনের মধ্যেই মুর্শিদাবাদকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। মুর্শিদাবাদে মোট আবেদন ৪,৩৯,৪৭৫। উত্তর ২৪ পরগনায় ২,৯৬,৯২০টি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে –
- বাঁকুড়া (২,৩০,৫৭৬)
- পুরুলিয়া (২,২৮,৫১৭)
- নদিয়া (২,২৮,২৯৩)
- হুগলি (২,২১,৯৭৬)
- পূর্ব মেদিনীপুর (২,১৬,৫৪০)
- পূর্ব বর্ধমান (২,০২,৩৬৪)
- পশ্চিম মেদিনীপুর (২,০২,২৮৫)
- হাওড়া (১,৯৭,৪২০)
উত্তরবঙ্গেও ভালো সাড়া মিলেছে। কোচবিহারে ১,৫৩,৫৭৪, জলপাইগুড়িতে ১,৪৪,৪৮২টি আবেদন পড়েছে। উত্তর দিনাজপুরে ১,২৭,২২৪ এবং দক্ষিণ দিনাজপুরে ৯১,২০৬টি আবেদন হয়েছে। আলিপুরদুয়ারে ৮৩,৮৫২, দার্জিলিংয়ে ৭৪,৪৬৪টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং থেকে, ১২,৪০৬টি।

আরও পড়ুনঃ ‘দোষারোপের খেলা চলছে’, রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট, আনা হতে পারে জুডিশিয়াল অফিসার
কলকাতায় মোট আবেদনকারীর সংখ্যা ১,০১,৯২৯। সরকারের দাবি, তরুণদের ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প (Yuvasathi Scheme) চালু করা হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরে সরাসরি আবেদন নেওয়ায় অনেকেই সহজে নাম নথিভুক্ত করতে পারছেন।












